Joshua 21:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সর্বমোট চারণ-ভূমির সঙ্গে তেরটি নগর হারুন-সন্তান ইমামদের অধিকার হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চারণভূমিসহ মোট তেরোটি নগর হারোণের বংশধর যাজকদের অধিকার হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সাকল্যে পরিসরের সহিত তেরটী নগর হারোণ-সন্তান যাজকদের অধিকার হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সাকুল্যে চারণভূমির সহিত তেরটি নগর হারোণ-সন্তান যাজকদের অধিকার হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতেরা, অর্থাৎ হারোণের বংশধরেরা মোট তেরটা গ্রাম ও শহর এবং সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামেরা, অর্থাৎ হারুনের বংশধরেরা মোট তেরটা গ্রাম ও শহর এবং সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সংলগ্ন চারণভূমিসমেত মোট তেরটি নগর পুরোহিত হারোণের বংশধরদের অধিকারে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোট 13টি শহর তারা যাজকদের দান করেছিল| (যাজকরা সকলেই হারোণের উত্তরপুরুষ|) তারা পশুদের জন্যে প্রত্যেক শহরের লাগোয়া মাঠও দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোট পশুপালনের মাঠগুলির সঙ্গে তেরটি নগর হারোণ-সন্তান যাজকদের অধিকার হল।