Joshua 21:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ও কেনান দেশের শীলোতে তাঁদের বললেন, আমাদের বাস করার নগর ও পশুদের জন্য চারণ-ভূমি দেবার হুকুম মাবুদ মূসা দ্বারা দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা কনান দেশের শীলোতে তাঁদের বললেন, “সদাপ্রভু মোশির মাধ্যমে আদেশ দিয়েছিলেন যে, আপনি আমাদের বসবাস করার জন্য নগর ও আমাদের পশুপালের জন্য চারণভূমি দেবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ও কনান দেশের শীলোতে তাঁহাদিগকে কহিলেন, আমাদের বাসার্থ নগর ও পশুগণের জন্য পরিসরভূমি দিবার আজ্ঞা সদাপ্রভু মোশি দ্বারা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ও কনান দেশের শীলোতে তাঁহাদিগকে কহিলেন, আমাদের বাসার্থ নগর ও পশুগণের জন্য চারণভূমি দিবার আজ্ঞা সদাপ্রভু মোশি দ্বারা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা কনান দেশের শীলোতে তাঁদের বললেন, “আমাদের বাস করবার জন্য গ্রাম এবং আমাদের পশুপাল চরাবার জন্য গ্রামের আশেপাশের মাঠ দেবার কথা সদাপ্রভু মোশির মধ্য দিয়ে আপনাদের আদেশ দিয়েছিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা কেনান দেশের শীলোতে তাঁদের বললেন, “আমাদের বাস করবার জন্য গ্রাম এবং আমাদের পশুপাল চরাবার জন্য গ্রামের আশেপাশের মাঠ দেবার কথা মাবুদ মূসার মধ্য দিয়ে আপনাদের হুকুম দিয়েছিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা কনান দেশে শীলোতে গিয়ে তাঁদের কাছে এই আবেদন জানালেন, প্রভু পরমেশ্বর মোশির মাধ্যেমে আমাদের বসবাসের জন্য নগর এবং আমাদের পশুপালের জন্য চারণভূমি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কনান দেশের শীলো শহরে এই আলোচনা বৈঠক হল| লেবীয় শাসকরা তাদের বলল, “প্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন যে তিনি যেন আমাদের থাকার জন্যে কিছু শহরের ব্যবস্থা করেন| প্রভু তাকে আরও বলেছিলেন আমাদের পশুরা যাতে চরে খেতে পারে সে রকম কিছু মাঠও যেন তিনি আমাদের দেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ও কনান দেশের শীলোতে তাঁদেরকে বললেন, “আমাদের বসবাস করার জন্য নগর ও পশুপালের জন্য মাঠ দেওয়ার আদেশ সদাপ্রভু মোশির মাধ্যমে দিয়েছিলেন।”