Joshua 21:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা লেবীয়দের গোষ্ঠীগুলোর মধ্যে গের্শোনীয়দেরকে মানশার অর্ধেক বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে নরহন্তার আশ্রয়-নগর বাশনস্থ গোলান এবং চারণ-ভূমির সঙ্গে বীষ্টরা, এই দু’টি নগর দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয় গোষ্ঠীভুক্ত গের্শোনীয় গোত্রকে এই নগরগুলি দেওয়া হল: মনঃশির অর্ধ গোষ্ঠী থেকে: চারণভূমিসহ বাশনের গোলন (নরহত্যার দায়ে অভিযুক্তের জন্য একটি আশ্রয়-নগর) ও বে-এস্তেরা—এই দুটি নগর;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা লেবীয়দের গোষ্ঠীদের মধ্যে গের্শোন-সন্তানগণকে মনঃশির অর্দ্ধ বংশের অধিকার হইতে পরিসরের সহিত নরহন্তার আশ্রয়-নগর বাশনস্থ গোলন, এবং পরিসরের সহিত বীষ্টরা, এই দুইটী নগর দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা লেবীয়দের গোষ্ঠীদের মধ্যে গের্শোন-সন্তানগণকে মনঃশির অর্ধ বংশের অধিকার হইতে চারণভূমির সহিত নরহন্তার আশ্রয়-নগর বাশনস্থ গোলন, এবং চারণভূমির সহিত বীষ্টরা, এই দুইটি নগর দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের জায়গা থেকে বাশন দেশের গোলন ও বীষ্টরা নামে দু’টা গ্রাম ও সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ লেবি-গোষ্ঠীর গের্শোনীয়দের দেওয়া হল। এর মধ্যে গোলন ছিল খুনের আসামীর আশ্রয়-শহর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানশা-গোষ্ঠীর অর্ধেক লোকদের জায়গা থেকে বাশন দেশের গোলান ও বীষ্টরা নামে দু’টা গ্রাম ও সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ লেবি-গোষ্ঠীর গের্শোনীয়দের দেওয়া হল। এর মধ্যে গোলান ছিল খুনের আসামীর আশ্রয়-শহর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গের্শোনী গোষ্ঠীর লেবীয়েরা মনঃশি গোষ্ঠীর অর্ধাংশের এলাকা থেকে পেল সংলগ্ন চারণভূমিসহ গোলন ও বীষ্টরা—দুটি নগর। গোলন ছিল বাশান প্রদেশের অন্তর্ভুক্ত অভয়পুরী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গের্শোন পরিবারও লেবি পরিবারগোষ্ঠী থেকে এসেছে| তারা পেয়েছিল এই সব শহর: অর্ধেক মনঃশি পরিবারগোষ্ঠী থেকে বাশনের অন্তর্গত গোলন| (গোলন ছিল নিরাপত্তার শহর) তারা তাদের বীষ্টরা শহরও দিয়েছিল| সব মিলিয়ে মনঃশির এই অর্ধেক পরিবারগোষ্ঠী তাদের মোট দুটি শহর এবং পশুদের জন্য কিছু মাঠ দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা লেবীয়দের গোষ্ঠীগুলির মধ্যে গের্শোন-সন্তানদের মনঃশির অর্ধেক বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে হত্যাকারীর আশ্রয়-নগর বাশনের গোলন এবং পশুপালনের মাঠগুলির সঙ্গে বীষ্টরা, এই দুইটি নগর দিল।