Joshua 21:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মাবুদের হুকুম অনুসারে বনি-ইসরাইল নিজ নিজ অধিকার থেকে লেবীয়দেরকে এ সব নগর ও সেগুলোর চারণ-ভূমি দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, সদাপ্রভুর আদেশানুসারে, ইস্রায়েলীরা তাদের উত্তরাধিকার থেকে এই সমস্ত নগর ও চারণভূমি লেবীয়দের দান করল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সদাপ্রভুর আজ্ঞানুসারে ইস্রায়েল-সন্তানগণ আপন আপন অধিকার হইতে লেবীয়দিগকে এই এই নগর ও সেগুলির পরিসরভূমি দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সদাপ্রভুর আজ্ঞা অনুসারে ইস্রায়েল-সন্তানগণ আপন আপন অধিকার হইতে লেবীয়দিগকে এই এই নগর ও সেইগুলির চারণভূমি দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সদাপ্রভুর আদেশ অনুসারে ইস্রায়েলীয়েরা তাদের নিজেদের সম্পত্তি থেকে কতগুলো গ্রাম ও পশু চরাবার মাঠ লেবীয়দের দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই মাবুদের হুকুম অনুসারে বনি-ইসরাইলরা তাদের নিজেদের সম্পত্তি থেকে কতগুলো গ্রাম ও পশু চরাবার মাঠ লেবীয়দের দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর নির্দেশ অনুযায়ী ইসরায়েলীরা তাদের নিজ নিজ এলাকা থেকে নিম্নলিখিত নগরগুলি ও সেগুলির সংলগ্ন চারণভূমি লেবীয়দের দান করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ইস্রায়েলবাসীরা প্রভুর এই নির্দেশ পালন করলো| তারা লেবীয়দের এই সব শহর ও পশুদের জন্য মাঠঘাট দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সদাপ্রভুর আদেশ অনুসারে ইস্রায়েল-সন্তানরা নিজেদের অধিকার থেকে লেবীয়দের এই এই নগর ও সেগুলির মাঠও দিল;