Joshua 21:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নপ্তালি-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে নরহন্তার আশ্রয়— নগর গালীলস্থ কেদশ এবং চারণ-ভূমির সঙ্গে হম্মোৎ দোর ও চারণ-ভূমির সঙ্গে কর্তন, এই তিনটি নগর দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নপ্তালি গোষ্ঠী থেকে দেওয়া হল: চারণভূমিসহ গালীলের কেদশ (নরহত্যার দায়ে অভিযুক্তের জন্য একটি আশ্রয়-নগর), হম্মোৎ-দোর ও কর্তন—এই তিনটি নগর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নপ্তালি বংশের অধিকার হইতে পরিসরের সহিত নরহন্তার আশ্রয়-নগর গালীলস্থ কেদশ, এবং পরিসরের সহিত হম্মোৎ-দোর, ও পরিসরের সহিত কর্ত্তন, এই তিনটী নগর দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নপ্তালি বংশের অধিকার হইতে চারণভূমির সহিত নরহন্তার আশ্রয়-নগর গালীলস্থ কেদশ, এবং চারণভূমির সহিত হম্মোৎ-দোর, ও চারণভূমির সহিত কর্তন, এই তিনটি নগর দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নপ্তালি-গোষ্ঠীর জায়গা থেকে তাদের দেওয়া হল গালীলের কেদশ, হম্মোৎ-দোর ও কর্তন নামে তিনটা গ্রাম ও সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ। এর মধ্যে কেদশ ছিল খুনের আসামীর আশ্রয়-শহর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নপ্তালি-গোষ্ঠীর জায়গা থেকে তাদের দেওয়া হল গালীলের কেদশ, হম্মোৎ-দোর ও কর্তন নামে তিনটা গ্রাম ও সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ। এর মধ্যে কেদশ ছিল খুনের আসামীর আশ্রয়-শহর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নপ্তালি গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল গালীল প্রদেশের অভয়পুরী কেদেশ এবং সংলগ্ন চারণভূমিসহ হাম্মোৎ-দোর ও কর্তন, এই তিনটি নগর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নপ্তালি পরিবারগোষ্ঠী থেকে পেয়েছিল গালীলের অন্তর্গত কেদশ| (কেদশ ছিল নিরাপত্তার শহর|) তাছাড়া হম্মেত্‌-দোর, কর্ত্তন, মোট তিনটি শহর এবং পশুদের জন্য মাঠ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নপ্তালি বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে নরহন্তার আশ্রয়-নগর গালীলস্থ কেদশ এবং পশুপালনের মাঠগুলির সঙ্গে হম্মোৎ-দোর, ও পশুপালনের মাঠগুলির সঙ্গে কর্ত্তন, এই তিনটি নগর দিল।