Joshua 21:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কহাতীয় গোষ্ঠীগুলোর নামে গুলি উঠলো; তাতে লেবীয়দের মধ্যে ইমাম হারুনের সন্তানেরা গুলিবাঁট দ্বারা এহুদা বংশ, শিমিয়োনীয়দের বংশ ও বিন্ইয়ামীন-বংশ থেকে তেরটি নগর পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম গুটিকাপাতের দানটি তাদের বংশানুসারে উঠল কহাতীয় গোষ্ঠীর নামে। লেবীয়েরা ছিল যাজক হারোণের বংশধর। তাদের যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন গোষ্ঠীর বংশধরদের থেকে তেরোটি নগর দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কহাতীয় গোষ্ঠীদের নামে গুলি উঠিল; তাহাতে লেবীয়দের মধ্যে হারোণ যাজকের সন্তানগণ গুলিবাঁট দ্বারা যিহূদা বংশ, শিমিয়োনীয়দের বংশ ও বিন্যামীন বংশ হইতে তেরটী নগর পাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কহাতীয় গোষ্ঠীদের নামে গুলি উঠিল; তাহাতে লেবীয়দের মধ্যে হারোণ যাজকের সন্তানগণ গুলিবাঁট দ্বারা যিহূদা বংশ, শিমিয়োনীয়দের বংশ ও বিন্যামীন বংশ হইতে তেরটি নগর পাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গুলিবাঁট করলে পর প্রথমে কহাতীয় বংশের নাম উঠল। এই লেবীয়দের মধ্যে যারা পুরোহিত হারোণের বংশধর তারা যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন-গোষ্ঠীর জায়গা থেকে তেরটা গ্রাম ও শহর পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুলিবাঁট করলে পর প্রথমে কহাতীয় বংশের নাম উঠল। এই লেবীয়দের মধ্যে যারা ইমাম হারুনের বংশধর তারা এহুদা, শিমিয়োন ও বিন্যামীন-গোষ্ঠীর জায়গা থেকে তেরটা গ্রাম ও শহর পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোহাৎ-গোষ্ঠীর জন্য নির্দিষ্ট অঞ্চল: পুরোহিত হারোণের বংশধরদের জন্য যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন গোষ্ঠীর এলাকা থেকে তেরটি নগর পাশার দান ফেলে নিরূপণ করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবি পরিবারগোষ্ঠীর যাজক হারোণের উত্তরপুরুষরা হল এই কহাত্ পরিবার| কহাত্ পরিবারের একটা অংশকে দেওয়া হল 13টি শহর| সেই 13টি শহর ছিল যিহূদা, শিমিয়োন আর বিন্যামীনদের|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কহাতীয় গোষ্ঠীদের নামে গুলি উঠল; তাতে লেবীয়দের মধ্যে হারোণ যাজকের সন্তানরা গুলিবাঁটের মাধ্যমে যিহূদা বংশ, শিমিয়োনীয়দের বংশ ও বিন্যামীন বংশ থেকে তেরটি নগর পেল।