Joshua 21:43 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ লোকদের পূর্বপুরুষদের কাছে যে দেশের বিষয় শপথ করেছিলেন, সেই সমগ্র দেশ তিনি ইসরাইলকে দিলেন এবং তারা তা অধিকার করে নেসে সেখানে বাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবে সদাপ্রভু ইস্রায়েলের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তাদের দিলেন ও তারা ওই দেশের দখল নিয়ে সেখানে বসতি স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু লোকদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিষয় দিব্য করিয়াছিলেন, সেই সমগ্র দেশ তিনি ইস্রায়েলকে দিলেন, এবং তাহারা তাহা অধিকার করিয়া তথায় বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু লোকদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিষয় দিব্য করিয়াছিলেন, সেই সমগ্র দেশ তিনি ইস্রায়েলকে দিলেন, এবং তাহারা তাহা অধিকার করিয়া তথায় বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু ইস্রায়েলীয়দের পূর্বপুরুষদের কাছে যে সব জায়গা দেবার শপথ করেছিলেন তার সবগুলোই তিনি তাদের দিয়েছিলেন। ইস্রায়েলীয়েরা সেই সব দেশ দখল করে নিয়ে সেখানে বাস করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বনি-ইসরাইলদের পূর্বপুরুষদের কাছে যে সব জায়গা দেবার কসম খেয়েছিলেন তার সবগুলোই তিনি তাদের দিয়েছিলেন। বনি-ইসরাইলরা সেই সব দেশ দখল করে নিয়ে সেখানে বাস করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের পূর্বপুরুষদের কাছে প্রভু পরমেশ্বর যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দেশে তিনি ইসরায়েলীদের দিলেন এবং তারা সে দেশ অধিকার করে সেখানে বসতি স্থাপন করল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু লোকদের পূর্বপুরুষদের (পিতা) কাছে যে দেশের বিষয় শপথ করেছিলেন, সেই সম্পূর্ণ দেশ তিনি ইস্রায়েলকে দিলেন এবং তারা তা অধিকার করে সেখানে বসবাস করল।