Joshua 21:44 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তাদের পূর্বপুরুষদের কাছে কৃত তাঁর সমস্ত কসম অনুসারে চারদিকে তাদের বিশ্রাম দিলেন; তাদের সমস্ত দুশমনের মধ্যে কেউই তাদের সম্মুখে দাঁড়াতে পারল না; মাবুদ তাদের সমস্ত দুশমনকে তাদের হাতে অর্পণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু চারদিক থেকে তাদের বিশ্রাম দিলেন, যেমন তিনি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন। তাদের কোনও শত্রু তাদের সামনে দাঁড়াতে পারল না। সদাপ্রভু তাদের সব শত্রুকে তাদের হাতে সমর্পণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু তাহাদের পিতৃপুরুষদের কাছে কৃত আপনার সমস্ত দিব্যানুসারে চারিদিকে তাহাদিগকে বিশ্রাম দিলেন; তাহাদের সমস্ত শত্রুর মধ্যে কেহই তাহাদের সম্মুখে দাঁড়াইতে পারিল না; সদাপ্রভু তাহাদের সমস্ত শত্রুকে তাহাদের হস্তে সমর্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু তাহাদের পিতৃপুরুষদের কাছে কৃত আপনার সমস্ত দিব্যানুসারে চারিদিকে তাহাদিগকে বিশ্রাম দিলেন; তাহাদের সমস্ত শত্রুর মধ্যে কেহই তাহাদের সম্মুখে দাঁড়াইতে পারিল না; সদাপ্রভু তাহাদের সমস্ত শত্রুকে তাহাদের হস্তে সমর্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের পূর্বপুরুষদের কাছে সদাপ্রভুর শপথ অনুসারে তিনি চারদিকের সব যুদ্ধ থেকে তাদের বিশ্রাম দিলেন। কোন শত্রুই তাদের সামনে দাঁড়াতে পারে নি। সদাপ্রভু তাদের সমস্ত শত্রুদের তাদের হাতে তুলে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের পূর্বপুরুষদের কাছে মাবুদের কসম অনুসারে তিনি চারদিকের সব যুদ্ধ থেকে তাদের বিশ্রাম দিলেন। কোন শত্রুই তাদের সামনে দাঁড়াতে পারে নি। মাবুদ তাদের সমস্ত শত্রুদের তাদের হাতে তুলে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পূর্বপুরুষদের কাছে প্রভু পরমেশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুযায়ী তিনি সর্বক্ষেত্রেই তাদের শান্তি ও স্বস্তি দান করলেন। তাদের শত্রুদের কেউই তাদের সামনে দাঁড়াতে পারল না। প্রভু পরমেশ্বর তাদের সমস্ত শত্রুকে তাদের হাতে সমর্পণ করলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তাদের পূর্বপুরুষদের (পিতা) কাছে করা তাঁর সমস্ত প্রতিজ্ঞা অনুসারে চারিদিকে তাদেরকে বিশ্রাম দিলেন; তাদের সমস্ত শত্রুর মধ্যে কেউই তাদের সামনে দাঁড়াতে পারল না; সদাপ্রভু তাদের সমস্ত শত্রুকে তাদের হাতে সমর্পণ করলেন।