Joshua 21:45 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ ইসরাইল-কুলের কাছে যেসব মঙ্গলের কথা বলেছিলেন, তার মধ্যে একটি কথাও নিষ্ফল হল না; সবই সফল হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল কুলকে সদাপ্রভুর দেওয়া সমস্ত সুন্দর প্রতিশ্রুতির মধ্যে একটিও ব্যর্থ হয়নি; সব প্রতিশ্রুতিই পূর্ণ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু ইস্রায়েলকুলের কাছে যে সকল মঙ্গলবাক্য বলিয়াছিলেন, তাহার মধ্যে একটী বাক্যও নিষ্ফল হইল না; সকলই সফল হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু ইস্রায়েল-কুলের কাছে যে সকল মঙ্গলবাক্য বলিয়াছিলেন, তাহার মধ্যে একটি বাক্যও নিষ্ফল হইল না; সকলই সফল হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু ইস্রায়েলীয়দের মংগল করবার যে সব প্রতিজ্ঞা করেছিলেন তার একটাও অপূর্ণ থাকে নি, সবগুলোই পূর্ণ হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বনি-ইসরাইলদের উন্নতি করবার যে সব ওয়াদা করেছিলেন তার একটাও অপূর্ণ থাকে নি, সবগুলোই পূর্ণ হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর ইসরায়েল জাতির কাছে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটিও বিফল হল না, সব পূর্ণ হল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু ইস্রায়েল কুলের কাছে যে সমস্ত মঙ্গলের কথা বলেছিলেন, তার মধ্যে একটি কথাও নিষ্ফল হল না; সমস্তই সফল হল।