Joshua 21:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কহাতের অবশিষ্ট সন্তানেরা গুলিবাঁট দ্বারা আফরাহীম-বংশের গোষ্ঠীগুলো থেকে এবং দান বংশ ও মানশার অর্ধেক বংশ থেকে দশটি নগর পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কহাতের অবশিষ্ট বংশধরদের জন্য ইফ্রয়িম, দান ও মনঃশির অর্ধ গোষ্ঠীর বংশধরদের থেকে দশটি নগর দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কহাতের অবশিষ্ট সন্তানগণ গুলিবাঁট দ্বারা ইফ্রয়িম বংশের গোষ্ঠীসমূহ হইতে, এবং দান বংশ ও মনঃশির অর্দ্ধ বংশ হইতে দশটী নগর পাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কহাতের অবশিষ্ট সন্তানগণ গুলিবাঁট দ্বারা ইফ্রয়িম বংশের গোষ্ঠীসমূহ হইতে, এবং দান বংশ ও মনঃশির অর্ধ বংশ হইতে দশটি নগর পাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কহাতের বংশের বাকী লোকদের ইফ্রয়িম-গোষ্ঠীর পরিবারগুলোর জায়গা থেকে ও দান-গোষ্ঠীর এবং মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের জায়গা থেকে দশটা গ্রাম ও শহর দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কহাতের বংশের বাকী লোকদের আফরাহীম-গোষ্ঠীর পরিবারগুলোর জায়গা থেকে ও দান-গোষ্ঠীর এবং মানশা-গোষ্ঠীর অর্ধেক লোকদের জায়গা থেকে দশটা গ্রাম ও শহর দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোহাৎ-গোষ্ঠীর বাকী পরিবারগুলির জন্য ইফ্রয়িম, দান ও মনঃশির অর্ধগোষ্ঠীর এলাকা থেকে দশটি নগর নিরূপণ করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাকী কহাত পরিবারের দশটি শহর দেওয়া হল, সেই অঞ্চলে যেখানে ইফ্রয়িম, দান এবং মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেকের অধীনে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কহাতের অবশিষ্ট সন্তানেরা গুলিবাঁটের মাধ্যমে ইফ্রয়িম বংশের গোষ্ঠীর কাছ থেকে এবং দান বংশ ও মনঃশির অর্ধেক বংশ থেকে দশটি নগর পেল।