Joshua 21:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গোর্শোনের বংশধরদের গুলিবাঁট দ্বারা ইষাখর-বংশের গোষ্ঠীগুলো থেকে এবং আশের বংশ, নপ্তালি বংশ ও বাশনস্থ মানশার অর্ধেক বংশ থেকে তেরটি নগর পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গের্শোনের বংশধরদের দেওয়া হল তেরোটি নগর। তারা ইষাখর, আশের, নপ্তালি ও বাশনের মনঃশির অর্ধ গোষ্ঠীর বংশধরদের কাছ থেকে এই নগরগুলি পেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গের্শোন-সন্তানগণ গুলিবাঁট দ্বারা ইষাখর বংশের গোষ্ঠীসমূহ হইতে, এবং আশের বংশ, নপ্তালি বংশ ও বাশনস্থ মনঃশির অর্দ্ধ বংশ হইতে তেরটী নগর পাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গের্শোন-সন্তানগণ গুলিবাঁট দ্বারা ইষাখর বংশের গোষ্ঠীসমূহ হইতে, এবং আশের বংশ, নপ্তালি বংশ ও বাশনস্থ মনঃশির অর্ধ বংশ হইতে তেরটি নগর পাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গুলিবাঁট করে ইষাখর-গোষ্ঠীর পরিবার-গুলোর জায়গা থেকে, আশের ও নপ্তালি-গোষ্ঠীর জায়গা থেকে এবং বাশন দেশের বাসিন্দা মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের জায়গা থেকে গের্শোনের বংশধরদের তেরটা গ্রাম ও শহর দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুলিবাঁট করে ইষাখর-গোষ্ঠীর পরিবারগুলোর জায়গা থেকে, আশের ও নপ্তালি-গোষ্ঠীর জায়গা থেকে এবং বাশন দেশের বাসিন্দা মানশা-গোষ্ঠীর অর্ধেক লোকদের জায়গা থেকে গের্শোনের বংশধরদের তেরটা গ্রাম ও শহর দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গের্শোনী গোষ্ঠীর পরিবারগুলির জন্য ইষাখর, আশের, নপ্তালী ও মনঃশির অর্ধগোষ্ঠীর এলাকা থেকে তেরটি নগর নিরূপণ করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গের্শোন পরিবারের লোকদের দেওয়া হল 13টি শহর| এই শহরগুলি ছিল সেই অঞ্চল, যেগুলি বাশনে বসবাসকারী ইষাখর, আশের, নপ্তালি এবং অর্ধেক মনঃশি পরিবারগোষ্ঠীর অধীনে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গের্শোন-সন্তানেরা গুলিবাঁটের মাধ্যমে ইষাখর বংশের গোষ্ঠীর কাছ থেকে এবং আশের বংশ, নপ্তালি বংশ ও বাশনে অবস্থিত মনঃশির অর্ধেক বংশ থেকে তেরটি নগর পেল।