Joshua 21:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে বনি-ইসরাইল গুলিবাঁট করে লেবীয়দেরকে এসব নগর ও সেগুলোর চারণ-ভূমি দিল, যেমন মাবুদ মূসার দ্বারা হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে ইস্রায়েলীরা চারণভূমিসহ এই সমস্ত নগর লেবীয়দের দিল, যেমন সদাপ্রভু মোশির মাধ্যমে আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে ইস্রায়েল-সন্তানগণ গুলিবাঁট করিয়া লেবীয়দিগকে এই সকল নগর ও সেগুলির পরিসরভূমি দিল, যেমন সদাপ্রভু মোশির দ্বারা আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে ইস্রায়েল-সন্তানগণ গুলিবাঁট করিয়া লেবীয়দিগকে এই সকল নগর ও সেইগুলির চারণভূমি দিল, যেমন সদাপ্রভু মোশির দ্বারা আজ্ঞা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে ইস্রায়েলীয়েরা গুলিবাঁট করে এই সব গ্রাম ও শহর এবং সেগুলোর সংগেকার পশু চরবার মাঠ লেবীয়দের দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার মধ্য দিয়ে দেওয়া মাবুদের হুকুম অনুসারে বনি-ইসরাইলরা গুলিবাঁট করে এই সব গ্রাম ও শহর এবং সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ লেবীয়দের দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ভাবে প্রভু পরমেশ্বর মোশির মাধ্যমে যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী ইসরায়েলীরা পাশার দান ফেলে লেবীয়দের জন্য এই নগরগুলি এবং সেগুলির সংলগ্ন চারণভূমি নির্দিষ্ট করে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের অধিবাসীরা তাদের চারপাশের এই সব শহর ও মাঠঘাট লেবীয়দের দিয়েছিল| প্রভু যে ভাবে মোশিকে আদেশ দিয়েছিলেন, তা পালন করতেই তারা তাদের এই সব মাঠঘাট ও শহর দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে ইস্রায়েল-সন্তানেরা গুলিবাঁট করে লেবীয়দের এই সব নগর ও সেগুলির মাঠও দিল, যেমন সদাপ্রভু মোশির মাধ্যমে আদেশ দিয়েছিলেন।