Joshua 22:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে ইউসা রূবেণীয় ও গাদীয়দেরকে এবং মানশার অর্ধেক বংশকে ডেকে বললেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিহোশূয় রূবেণীয়দের, গাদীয়দের ও মনঃশির অর্ধ বংশকে ডেকে পাঠালেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে যিহোশূয় রূবেণীয় ও গাদীয়দিগকে এবং মনঃশির অর্দ্ধ বংশকে ডাকিয়া কহিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে যিহোশূয় রূবেণীয় ও গাদীয়দিগকে এবং মনঃশির অর্ধ বংশকে ডাকিয়া কহিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় এর পর রূবেণ ও গাদ-গোষ্ঠীর লোকদের এবং মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোককে ডেকে বললেন, “সদাপ্রভুর দাস মোশি তোমাদের যে সব আদেশ দিয়েছিলেন তোমরা তা সবই পালন করেছ। তা ছাড়া তোমরা সব কিছুতে আমার আদেশের বাধ্য থেকেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা এর পর রূবেণ ও গাদ-গোষ্ঠীর লোকদের এবং মানশা-গোষ্ঠীর অর্ধেক লোককে ডেকে বললেন, “মাবুদের গোলাম মূসা তোমাদের যে সব হুকুম দিয়েছিলেন তোমরা তা সবই পালন করেছ। তা ছাড়া তোমরা সব কিছুতে আমার হুকুমের বাধ্য থেকেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে যিহোশূয় রূবেণ গাদ ও মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের ডেকে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যিহোশূয় রূবেণ, গাদ এবং মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেক লোকদের একটা সভা ডাকলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের যিহোশূয় রূবেণীয় ও গাদীয়দেরকে এবং মনঃশির অর্ধেক বংশকে ডেকে বললেন,