Joshua 22:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কেনান দেশস্থ জর্ডান অঞ্চলে উপস্থিত হলে রূবেণ-বংশের লোকেরা, গাদ-বংশের লোকেরা ও মানশার অর্ধেক বংশ সেই স্থানে জর্ডানের ধারে একটি কোরবানগাহ্‌ তৈরি করলো, সেই কোরবানগাহ্‌ দেখতে বড় ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন কনান দেশের জর্ডন নদীর কাছে গলিলোতে উপস্থিত হল, তখন রূবেণ, গাদ ও মনঃশির অর্ধ গোষ্ঠীর লোকেরা জর্ডন নদীতীরে এক জমকালো বেদি তৈরি করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কনান দেশস্থ যর্দ্দন অঞ্চলে উপস্থিত হইলে রূবেণ-সন্তানগণ, গাদ-সন্তানগণ ও মনঃশির অর্দ্ধ বংশ সেই স্থানে যর্দ্দনের ধারে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিল, সেই বেদি দেখিতে বৃহৎ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কনান দেশস্থ যর্দন অঞ্চলে উপস্থিত হইলে রূবেণ-সন্তানগণ, গাদ-সন্তানগণ ও মনঃশির অর্ধ বংশ সেই স্থানে যর্দনের ধারে এক যজ্ঞবেদি নির্মাণ করিল, সেই বেদি দেখিতে বৃহৎ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা কনান দেশের যর্দন এলাকায় উপস্থিত হয়ে নদীর কাছেই সকলের চোখে পড়বার মত বড় একটা বেদী তৈরী করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা কেনান দেশের জর্ডান এলাকায় উপস্থিত হয়ে নদীর কাছেই সকলের চোখে পড়বার মত বড় একটা কোরবানগাহ্‌ তৈরী করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রূবেণ গাদ ও মনঃশির অর্ধ গোষ্ঠীর লোকেরা কনান দেশের পূর্বদিকে উপস্থিত হয়ে সেখানে জর্ডন নদীর তীরে প্রকাণ্ড এক বেদী নির্মাণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূবেণ, গাদ ও মনঃশির পরিবারগোষ্ঠীর অর্ধেক লোকরা গিলিয়দ নামে একটি জায়গায় গেল| জায়গাটা কনানের অন্তর্গত যর্দন নদীর কাছেই| সেখানে তারা একটা চমৎ‌‌কার বেদী বানালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কনান দেশের যর্দ্দন (নদীর পশ্চিম) অঞ্চলে উপস্থিত হলে রূবেণ-সন্তানেরা, গাদ-সন্তানেরা ও মনঃশির অর্ধেক বংশ সেই স্থানে যর্দ্দনের (নদীর) পাশে এক যজ্ঞবেদি তৈরী করল, সেই বেদি দেখতে বড়।