Joshua 22:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বনি-ইসরাইল শুনতে পেল, দেখ, রূবেণ-বংশের লোকেরা, গাদ-বংশের লোকেরা ও মানশার অর্ধেক বংশ কেনান দেশের সম্মুখে জর্ডান অঞ্চলে, বনি-ইসরাইলদের পারে, একটি কোরবানগাহ্ তৈরি করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা যখন শুনতে পেল যে, তারা কনানের সীমায়, ইস্রায়েলের অংশে, জর্ডন নদীর কাছে গলিলোতে সেই বেদি তৈরি করেছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েল-সন্তানগণ শুনিতে পাইল, দেখ, রূবেণ-সন্তানগণ, গাদ-সন্তানগণ ও মনঃশির অর্দ্ধ বংশ কনান দেশের সম্মুখে যর্দ্দন অঞ্চলে, ইস্রায়েল-সন্তানগণের পারে, এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েল-সন্তানগণ শুনিতে পাইল, দেখ, রূবেণ-সন্তানগণ, গাদ-সন্তানগণ ও মনঃশির অর্ধ বংশ কনান দেশের সম্মুখে যর্দন অঞ্চলে, ইস্রায়েল-সন্তানগণের পারে, এক যজ্ঞবেদি নির্মাণ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাকী ইস্রায়েলীয়েরা যখন শুনল যে, তাদের জায়গায় কনান দেশের সীমায় যর্দন এলাকার নদীর কাছে তারা একটা বেদী তৈরী করেছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাকী বনি-ইসরাইলরা যখন শুনল যে, তাদের জায়গায় কেনান দেশের সীমায় জর্ডান এলাকার নদীর কাছে তারা একটা কোরবানগাহ্ তৈরী করেছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য ইসরায়েলীরা খবর পেল যে রূবেণ, গাদ ও মনঃশির অর্ধ গোষ্ঠীর লোকেরা কনান দেশের পূর্বসীমান্তে জর্ডনের তীরে ইসরায়েলীদের এলাকার অপর পারে একটি বেদী নির্মাণ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের অন্যান্য লোকরা যারা তখনও শীলোতে ছিল, শুনতে পেল যে এই তিন পরিবারগোষ্ঠী এরকম একটা বেদী তৈরী করেছে| তারা এও শুনল যে বেদীটা হয়েছে কনানের সীমান্তে গিলিয়দ নামক একটি জায়গায়| সেটা ইস্রায়েলের দিকের যর্দন নদীর কাছেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েল-সন্তানেরা শুনতে পেল, দেখ, রূবেণ-সন্তানেরা, গাদ-সন্তানেরা ও মনঃশির অর্ধেক বংশ কনান দেশের সামনে যর্দ্দন অঞ্চলে, ইস্রায়েল-সন্তানদের পারে, এক যজ্ঞবেদি তৈরী করেছে।