Joshua 22:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাঁর সঙ্গে ইসরাইলের প্রত্যেক বংশ থেকে এক জন করে মোট দশ জন পিতৃকুলের নেতাকে প্রেরণ করলো; তাঁরা এক এক জন ইসরাইলের হাজার লোকের মধ্যে নিজ নিজ পিতৃকুলের প্রধান ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর সঙ্গে তারা ইস্রায়েলের প্রত্যেক গোষ্ঠী থেকে এক একজন করে দশজন প্রধান ব্যক্তিকে পাঠাল, যারা ইস্রায়েলী গোত্রগুলির নিজের নিজের বংশের মধ্যে প্রধান ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাঁহার সঙ্গে দশ জন অধ্যক্ষকে, ইস্রায়েলের প্রত্যেক বংশ হইতে এক এক জন পিতৃকুলাধ্যক্ষকে, প্রেরণ করিল; তাঁহারা এক এক জন ইস্রায়েলের সহস্রগণের মধ্যে আপন আপন পিতৃকুলের পতি ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাঁহার সঙ্গে দশ জন অধ্যক্ষকে, ইস্রায়েলের প্রত্যেক বংশ হইতে এক একজন পিতৃকুলাধ্যক্ষকে, প্রেরণ করিল; তাঁহারা এক একজন ইস্রায়েলের সহস্রগণের মধ্যে আপন আপন পিতৃকুলের পতি ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তাদের প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে মোট দশজন নেতাকে পীনহসের সংগে পাঠাল। এই দশজনের প্রত্যেকে ছিলেন ইস্রায়েলীয় বংশের কর্তা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তাদের প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে মোট দশজন নেতাকে পীনহসের সংগে পাঠাল। এই দশজনের প্রত্যেকে ছিলেন ইসরাইলীয় বংশের কর্তা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তাঁর সঙ্গে দশজন গোষ্ঠীপ্রধানকে পাঠাল। ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠী থেকে নেতৃস্থানীয় একজনকে পাঠানো হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলবাসীরা এছাড়াও তাদের পরিবারগোষ্ঠীর দশজন নেতাকে সেখানে পাঠিয়েছিল| প্রতিটি গোষ্ঠী থেকে একজন করে নেতা পাঠানো হয়েছিল| এরা থাকত শীলোতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তাঁর সঙ্গে দশ জন নেতাকে, ইস্রায়েলের প্রত্যেক বংশ থেকে এক এক জন পিতৃকুলের প্রধানকে পাঠাল; তাঁরা এক এক জন ইস্রায়েলের হাজার জনের মধ্যে তাদের পিতৃকুলের প্রধান ছিলেন।