Joshua 22:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের সমস্ত মণ্ডলী এই কথা বলছে, আজ মাবুদের বিরুদ্ধে বিদ্রোহী হবার জন্য নিজেদের জন্য একটি কোরবানগাহ্ তৈরি করাতে তোমরা আজ মাবুদের পিছনে চলা থেকে ফিরে যাবার জন্য ইসরাইলের আল্লাহ্র বিরুদ্ধে এই যে বিশ্বাস ভঙ্গ করে করলে, এটা কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভুর সমস্ত মণ্ডলী একথা বলছে: ‘আপনারা কীভাবে ইস্রায়েলের ঈশ্বরের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করলেন? কীভাবে আপনারা সদাপ্রভু থেকে বিমুখ হয়ে, তাঁর বিরুদ্ধে এ ধরনের বিরুদ্ধাচরণ করে নিজেদের জন্য একটি বেদি নির্মাণ করেছেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর সমস্ত মণ্ডলী এই কথা বলিতেছে, অদ্য সদাপ্রভুর বিপরীতে বিদ্রোহী হইবার জন্য আপনাদের নিমিত্তে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করাতে তোমরা অদ্য সদাপ্রভুর অনুগমন হইতে ফিরিবার জন্য ইস্রায়েলের ঈশ্বরের বিরুদ্ধে এই যে সত্যলঙ্ঘন করিলে, এ কি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর সমস্ত মণ্ডলী এই কথা বলিতেছে, অদ্য সদাপ্রভুর বিপরীতে বিদ্রোহী হইবার জন্য আপনাদের নিমিত্তে এক যজ্ঞবেদি নির্মাণ করাতে তোমরা অদ্য সদাপ্রভুর অনুগমন হইতে ফিরিবার জন্য ইস্রায়েলের ঈশ্বরের বিরুদ্ধে এই যে সত্যলঙ্ঘন করিলে, এ কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সদাপ্রভুর সমাজের সকলেই বলছেন, ‘আপনারা কেমন করে এইভাবে ইস্রায়েলীয়দের ঈশ্বরের সংগে বিশ্বাসঘাতকতা করলেন? কেমন করে আপনারা আজ সদাপ্রভুর পথ থেকে সরে গেলেন এবং তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেদের জন্য এই বেদী তৈরী করলেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদের সমাজের সকলেই বলছেন, ‘আপনারা কেমন করে এইভাবে বনি-ইসরাইলদের আল্লাহ্র সংগে বেঈমানী করলেন? কেমন করে আপনারা আজ মাবুদের পথ থেকে সরে গেলেন এবং তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেদের জন্য এই কোরবানগাহ্ তৈরী করলেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের সমগ্র প্রজামণ্ডলী এই কথা বলছে, তোমরা ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বরের সঙ্গে কেন এই বিশ্বাসঘাতকতা করলে? তোমরা কি আর প্রভু পরমেশ্বরের অনুগামী থাকতে চাও না? সেই জন্যই কি তোমরা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করে এই বেদী নির্মাণ করেছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের সব লোক তোমাদের কাছে জানতে চায় কেন ইস্রায়েলের ঈশ্বরের বিরুদ্ধে তোমরা এই কাজ করলে? কেন তোমরা প্রভুর বিরুদ্ধাচারণ করেছ? কেন তোমরা নিজেদের জন্য বেদী তৈরী করলে? তোমরা তো জান এটা ঈশ্বরের শিক্ষার বিরুদ্ধাচারণ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সদাপ্রভুর সমস্ত মণ্ডলীকে এই কথা বলছেন, আজ সদাপ্রভুর বিপরীতে বিদ্রোহী হওয়ার জন্য তোমাদের জন্য এক যজ্ঞবেদি তৈরী করাতে তোমরা আজ সদাপ্রভুকে অনুসরণ করার থেকে ফিরে যাওয়ার জন্য ইস্রায়েলের ঈশ্বরের বিরুদ্ধে এই যে সত্যলঙ্ঘন করলে, এটা কি?