Joshua 22:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে অপরাধের জন্য মাবুদের মণ্ডলীর মধ্যে মহামারী হয়েছিল এবং যা থেকে আমরা আজও পাক-সাফ হই নি, পিয়োর-বিষয়ক সেই অপরাধ কি আমাদের পক্ষে ক্ষুদ্র?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিয়োরে করা পাপই কি আমাদের শিক্ষার জন্য যথেষ্ট নয়? আজ পর্যন্ত আমরা সেই পাপ থেকে নিজেদের শুচিশুদ্ধ করতে পারিনি, যদিও সদাপ্রভুর সমাজে এক মহামারি নেমে এসেছিল!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে অপরাধ প্রযুক্ত সদাপ্রভুর মণ্ডলীর মধ্যে মহামারী হইয়াছিল, এবং যাহা হইতে আমরা অদ্যাপি শুচীকৃত হই নাই, পিয়োর-বিষয়ক সেই অপরাধ কি আমাদের পক্ষে ক্ষুদ্র?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে অপরাধ প্রযুক্ত সদাপ্রভুর মণ্ডলীর মধ্যে মহামারী হইয়াছিল, এবং যাহা হইতে আমরা অদ্যাপি শুচিকৃত হই নাই, পিয়োর-বিষয়ক সেই অপরাধ কি আমাদের পক্ষে ক্ষুদ্র?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিয়োরে আমরা যে পাপ করেছিলাম তার জন্য সদাপ্রভুর সমাজের লোকদের মধ্যে মড়ক দেখা দিয়েছিল; আজও আমরা সেই পাপ থেকে নিজেদের শুচি করি নি। সেই পাপের ফলে কি আমাদের যথেষ্ট শিক্ষা হয় নি যে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিয়োরে আমরা যে গুনাহ্ করেছিলাম তার জন্য মাবুদের সমাজের লোকদের মধ্যে মহামারী দেখা দিয়েছিল; আজও আমরা সেই গুনাহ্ থেকে নিজেদের পাক-সাফ করি নি। সেই গুনাহের ফলে কি আমাদের যথেষ্ট শিক্ষা হয় নি যে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিওরে যে অপরাধের জন্য প্রভু পরমেশ্বরের প্রজামণ্ডলী মহামারীর দ্বারা আক্রান্ত হয়েছিল, যার আজও প্রায়শ্চিত্ত হয় নি, আমাদের সেই অপরাধ কি তুচ্ছ মনে কর?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিয়োরে কি হয়েছিল মনে পড়ে? সেই পাপের ফল আজও আমরা ভোগ করছি| সেই মহাপাপের জন্য ঈশ্বর বহু ইস্রায়েলবাসীকে প্রবল অসুখে আক্রান্ত করেছিলেন| সেই অসুস্থতার ফল আজও আমরা ভোগ করছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে অপরাধের জন্য সদাপ্রভুর মণ্ডলীর মধ্যে মহামারী হয়েছিল এবং যা থেকে আমরা এখনও পবিত্র হয়নি, পিয়োর-বিষয়ে সেই অপরাধ কি আমাদের কাছে খুবই ছোট?