Joshua 22:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা হোক, তোমাদের অধিকারভুক্ত দেশ যদি নাপাক হয়, তবে পার হয়ে মাবুদের অধিকৃত দেশে, যেখানে মাবুদের আবাস-তাঁবু রয়েছে, সেই স্থানে এসে আমাদেরই মধ্যে অধিকার গ্রহণ কর; কিন্তু আমাদের আল্লাহ্‌ মাবুদের কোরবানগাহ্‌ ভিন্ন তোমাদের জন্য অন্য কোরবানগাহ্‌ তৈরি করে মাবুদের বিদ্রোহী ও আমাদের বিদ্রোহী হয়ো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনারা যে দেশ অধিকার করেছেন, তা যদি কলুষিত হয়, তবে সদাপ্রভুর ভূমিতে ফিরে আসুন, যেখানে সদাপ্রভুর সমাগম তাঁবু আছে ও আমাদের সঙ্গে সেই ভূমি ভাগ করে নিন। কিন্তু নিজেদের জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর বেদি ছাড়া অন্য একটি বেদি নির্মাণ করে আপনারা সদাপ্রভুর বা আমাদের বিরুদ্ধে বিদ্রোহী হবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা হউক, তোমাদের অধিকার-দেশ যদি অশুচি হয়, তবে পার হইয়া সদাপ্রভুর অধিকার দেশে, যেখানে সদাপ্রভুর আবাস রহিয়াছে, সেখানে আসিয়া আমাদেরই মধ্যে অধিকার গ্রহণ কর; কিন্তু আমাদের ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদি ভিন্ন আপনাদের জন্য অন্য যজ্ঞবেদি নির্ম্মাণ দ্বারা সদাপ্রভুর বিদ্রোহী ও আমাদের বিদ্রোহী হইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা হউক, তোমাদের অধিকার-দেশ যদি অশুচি হয়, তবে পার হইয়া সদাপ্রভুর অধিকার দেশে, যেখানে সদাপ্রভুর আবাস রহিয়াছে, সেখানে আসিয়া আমাদেরই মধ্যে অধিকার গ্রহণ কর; কিন্তু আমাদের ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদি ভিন্ন আপনাদের জন্য অন্য যজ্ঞবেদি নির্মাণ দ্বারা সদাপ্রভুর বিদ্রোহী ও আমাদের বিদ্রোহী হইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে দেশ আপনাদের অধিকারে রয়েছে তা যদি অশুচি হয়ে গিয়ে থাকে তবে আপনারা পার হয়ে সদাপ্রভুর দেশে আসুন। এখানে সদাপ্রভুর আবাস-তাম্বু রয়েছে। আপনারা আমাদের সংগেই বাস করুন। কিন্তু আমাদের ঈশ্বর সদাপ্রভুর বেদী ছাড়া আর কোন বেদী নিজেদের জন্য তৈরী করে সদাপ্রভুর এবং আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দেশ আপনাদের অধিকারে রয়েছে তা যদি নাপাক হয়ে গিয়ে থাকে তবে আপনারা পার হয়ে মাবুদের দেশে আসুন। এখানে মাবুদের আবাস-তাম্বু রয়েছে। আপনারা আমাদের সংগেই বাস করুন। কিন্তু আমাদের মাবুদ আল্লাহ্‌র কোরবানগাহ্‌ ছাড়া আর কোন কোরবানগাহ্‌ নিজেদের জন্য তৈরী করে মাবুদের এবং আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যদি মনে কর যে তোমাদের অধিকৃত দেশ অশুচি, তাহলে জর্ডনের ওপারে প্রভু পরমেশ্বরের শিবির যেখানে রয়েছে, তাঁর অধিকারভুক্ত সেই দেশে চলে এস এবং আমাদের ভাগ থেকেই তোমাদের অংশ বুঝে নাও। কেবল আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বেদী ছাড়া অন্য কোন বেদী নির্মাণ করে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করো না আর আমাদের‍ও সেই বিদ্রোহে জড়িও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি তোমাদের দেশকে অবমাননা করা হয় তাহলে আমাদের দেশে চলে এসো| প্রভুর পবিত্র তাঁবু আমাদের দেশে রয়েছে| তোমরা আমাদের এখানে কিছু জমি-জায়গা পেতে পার| সেখানে তোমরা বসবাস করতে পার কিন্তু কখনও প্রভুর বিরুদ্ধে যেও না| আর কোন বেদী তৈরী করো না| আমরা তো ইতিমধ্যেই সমাগম তাঁবুতে আমাদের প্রভু ও ঈশ্বরের একটা বেদী পেয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাই হোক, তোমাদের অধিকার-দেশ যদি অশুচি হয়, তবে পার হয়ে সদাপ্রভুর অধিকার দেশে, যেখানে সদাপ্রভুর সমাগম তাঁবু আছে, সেখানে গিয়ে আমাদেরই মধ্যে অধিকার গ্রহণ কর; কিন্তু আমাদের ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদি ছাড়া তোমাদের জন্য আর অন্য কোন যজ্ঞবেদি তৈরী করার মাধ্যমে সদাপ্রভুর বিদ্রোহী ও আমাদের বিদ্রোহী হয়ো না।