Joshua 22:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেরহের পুত্র আখন বর্জিত বস্তু সম্বন্ধে বিশ্বাস ভঙ্গ করে করলে আল্লাহ্‌র গজব কি ইসরাইলের সমস্ত মণ্ডলীর প্রতি উপস্থিত হয় নি? সেই ব্যক্তি তো তার অপরাধে একাকী বিনষ্ট হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বর্জিত বিষয়গুলি সম্পর্কে যখন সেরহের ছেলে আখন অবিশ্বস্ততার কাজ করেছিল, তখন কি সমস্ত ইস্রায়েলী সমাজের উপরে সদাপ্রভুর ক্রোধ উপস্থিত হয়নি? তার পাপের জন্য কেবলমাত্র সেই নিহত হয়নি।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেরহের পুত্র আখন বর্জ্জিত বস্তু সম্বন্ধে সত্যলঙ্ঘন করিলে ঈশ্বরের ক্রোধ কি ইস্রায়েলের সমস্ত মণ্ডলীর প্রতি উপস্থিত হইল না? সে ব্যক্তি ত আপন অপরাধে একাকী বিনষ্ট হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেরহের পুত্র আখন বর্জিত বস্তু সম্বন্ধে সত্যলঙ্ঘন করিলে ঈশ্বরের ক্রোধ কি ইস্রায়েলের সমস্ত মণ্ডলীর প্রতি উপস্থিত হইল না? সেই ব্যক্তি ত আপন অপরাধে একাকী বিনষ্ট হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব জিনিস ধ্বংসের অভিশাপের অধীন ছিল সেই সম্বন্ধে সেরহের ছেলে আখন অবিশ্বস্ত হয়েছিল বলে সদাপ্রভুর ক্রোধ কি গোটা ইস্রায়েল সমাজের উপর পড়ে নি? সে তো তার পাপের জন্য একা মারা যায় নি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব জিনিস ধ্বংসের বদদোয়ার অধীন ছিল সেই সম্বন্ধে সেরহের ছেলে আখন অবিশ্বস্ত হয়েছিল বলে মাবুদের গজব কি গোটা ইসরাইল সমাজের উপর পড়ে নি? সে তো তার গুনাহের জন্য একা মারা যায় নি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেরাহ্-র পুত্র আখন নিষিদ্ধ বস্তু সম্পর্কে নির্দেশ অমান্য করেছিল, তার ফলে কি সমগ্র ইসরায়েলী সমাজের প্রতি ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হয় নি? সে লোকটা তো নিজের অপরাধে শুধু নিজেই ধ্বংস হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেরহের পুত্র আখনের কথা একবার মনে করে দেখ| সে বর্জিত বস্তু সম্বন্ধে ঈশ্বরের আজ্ঞা মানেনি| সেই লোকটি ঈশ্বরের বিধি ভেঙ্গে ছিল, কিন্তু তার জন্য ইস্রায়েলের সমস্ত লোককে শাস্তিভোগ করতে হয়েছিল| আখন তার পাপের জন্য মারা গিয়েছিল, কিন্তু একই কারণে আরো অনেক লোক মারা গিয়েছিল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেরহের ছেলে আখন বর্জিত বস্তু সম্বন্ধে আজ্ঞার অবাধ্য হলে ঈশ্বরের ক্রোধ কি ইস্রায়েলের সমস্ত মণ্ডলীর প্রতি উপস্থিত হয়নি? সে ব্যক্তি তো তার অপরাধে একা বিনষ্ট হয়নি।”