Joshua 22:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা আমাদের জন্য যে কোরবানগাহ্‌ তৈরি করেছি, তা যদি মাবুদের পেছনে চলা থেকে ফিরে যাবার জন্য, কিংবা তার উপরে পোড়ানো-কোরবানী বা শস্য-উৎসর্গ কোরবানী করার জন্য অথবা মঙ্গল-কোরবানী করার জন্য তৈরি করে থাকি, তবে মাবুদ স্বয়ং তার প্রতিফল দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি আমরা নিজেদের নির্মিত বেদি সদাপ্রভু থেকে সরে যাওয়ার জন্য ও তার উপরে হোমবলি বা ভক্ষ্য-নৈবেদ্য কিংবা মঙ্গলার্থক বলি উৎসর্গ করার জন্য নির্মাণ করে থাকি, তবে সদাপ্রভু স্বয়ং আমাদের তার প্রতিফল দিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা আপনাদের জন্য যে যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়াছি, তাহা যদি সদাপ্রভুর পশ্চাদ্‌গমন হইতে ফিরিয়া যাইবার জন্য, কিম্বা তাহার উপরে হোম বা ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করণার্থে অথবা মঙ্গলার্থক বলিদান উৎসর্গ করণার্থে নির্ম্মাণ করিয়া থাকি, তবে সদাপ্রভু স্বয়ং তাহার প্রতিফল দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা আপনাদের জন্য যে যজ্ঞবেদি নির্মাণ করিয়াছি, তাহা যদি সদাপ্রভুর পশ্চাদ্‌গমন হইতে ফিরিয়া যাইবার জন্য, কিম্বা তাহার উপরে হোম বা ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করণার্থে অথবা মঙ্গলার্থক বলিদান উৎসর্গ করণার্থে নির্মাণ করিয়া থাকি, তবে সদাপ্রভু স্বয়ং তাহার প্রতিফল দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি আমরা সদাপ্রভুর পথ থেকে সরে যাবার জন্য এবং পোড়ানো-উৎসর্গ, শস্য-উৎসর্গ কিম্বা যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করবার উদ্দেশ্যে নিজেদের জন্য এই বেদী তৈরী করে থাকি তবে সদাপ্রভু নিজেই আমাদের শাস্তি দিন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি আমরা মাবুদের পথ থেকে সরে যাবার জন্য এবং পোড়ানো-কোরবানী, শস্য-কোরবানী কিংবা যোগাযোগ-কোরবানী দেবার উদ্দেশ্যে নিজেদের জন্য এই কোরবানগাহ্‌ তৈরী করে থাকি তবে মাবুদ নিজেই আমাদের শাস্তি দিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা যে বেদী নির্মাণ করেছি তা যদি প্রভু পরমেশ্বরকে অস্বীকার বা পরিত্যাগ করার উদ্দেশ্যে করে থাকি কিম্বা তার উপরে যদি হোম বা ভোগ বা স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করে থাকি তাহলে তিনি স্বয়ং যেন তার প্রতিফল দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আমরা ঈশ্বরের বিধি ভঙ্গ করে থাকি তাহলে তাঁকে বল তিনি যেন নিজে আমাদের শাস্তি দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা আমাদের জন্য যে যজ্ঞবেদি তৈরী করেছি, তা যদি সদাপ্রভুকে অনুসরণ করার থেকে ফিরে যাওয়ার জন্য, কিম্বা তার উপরে হোম বা ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করার জন্য অথবা মঙ্গলার্থক বলিদান উৎসর্গ করার জন্য তৈরী করে থাকি, তবে সদাপ্রভু নিজেই তার প্রতিফল দিন।