Joshua 22:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা বরং ভয় করে, একটি বিশেষ উদ্দেশ্যে এই করেছি, ফলত কি জানি, ভাবী কালে তোমাদের সন্তানেরা আমাদের সন্তানদের এই কথা বলবে, ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের সঙ্গে তোমাদের সম্পর্ক কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“না! আমরা ভয়ে এই কাজ করেছি, কারণ কোনোদিন হয়তো আপনাদের বংশধরেরা আমাদের বংশধরদের বলবে, ‘ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সঙ্গে তোমাদের কী সম্পর্ক?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা বরং ভয় করিয়া, একটী বিশেষ উদ্দেশ্যে ইহা করিয়াছি, ফলতঃ কি জানি, ভাবী কালে তোমাদের সন্তানগণ আমাদের সন্তানগণকে এই কথা কহিবে, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সহিত তোমাদের সম্পর্ক কি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা বরং ভয় করিয়া, একটি বিশেষ উদ্দেশ্যে ইহা করিয়াছি, ফলতঃ কি জানি, ভাবী কালে তোমাদের সন্তানগণ আমাদের সন্তানগণকে এই কথা কহিবে, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সহিত তোমাদের সমপর্ক কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমরা এই বেদীটা তৈরী করেছি এই ভয়ে যে, হয়তো বা কোনদিন আপনাদের বংশধরেরা আমাদের বংশধরদের বলবে, ‘ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর সংগে তোমাদের কি সম্বন্ধ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমরা এই কোরবানগাহ্‌টি তৈরী করেছি এই ভয়ে যে, হয়তো বা কোনদিন আপনাদের বংশধরেরা আমাদের বংশধরদের বলবে, ‘ইসরাইলীয়দের মাবুদ আল্লাহ্‌র সংগে তোমাদের কি সম্বন্ধ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বস্তুতঃ পক্ষে আমরা এই ভয়েই করেছি যে, ভবিষ্যতে তোমাদের সন্তানসন্ততিরা আমাদের বংশধরদের বলতে পারে, ‘ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সঙ্গে তোমাদের সম্পর্ক কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কি মনে কর যে আমরা এই বেদী বানিয়েছি হোমবলি, শস্য নৈবেদ্য ও মঙ্গল নৈবেদ্য উৎসর্গ করার জন্য? না মোটেই তা নয়| কেন বেদী বানিয়েছি জানো? আমাদের ভয় ছিল ভবিষ্যতে তোমাদের লোকরা আমাদের মেনে নেবে না যে আমরাও তোমাদেরই লোক| আমরা তোমাদেরই জাতি| সেদিন তোমাদের লোকরাই বলবে, ‘ইস্রায়েলের প্রভু ঈশ্বরকে উপাসনা করার অধিকার আমাদের নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা বরং ভয় করে, একটি বিশেষ উদ্দেশ্যর জন্য এটি করেছি, হয়তো কি জানি, ভবিষ্যতে তোমাদের সন্তানেরা আমাদের সন্তানদের এই কথা বলবে, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সঙ্গে তোমাদের সম্পর্ক কি?