Joshua 22:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে রূবেণ-বংশের লোকেরা, গাদ-বংশের লোকেরা, তোমাদের ও আমাদের উভয়ের মধ্যে মাবুদ জর্ডানকে সীমা করে রেখেছেন; মাবুদের উপর তোমাদের কোন অধিকার নেই। এভাবে পাছে তোমাদের সন্তানেরা আমাদের সন্তানদের মাবুদের ভয় ত্যাগ করায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তোমাদের, অর্থাৎ রূবেণীয় ও গাদীয়দের এবং আমাদের মধ্যে জর্ডন নদীকে সীমানারূপে রেখেছেন! সদাপ্রভুর উপরে তোমাদের কোনও অধিকার নেই।’ তাই আপনাদের বংশধরেরা আমাদের বংশধরদের সদাপ্রভুকে ভয় করতে বাধা দিতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে রূবেণ-সন্তানগণ, গাদ-সন্তানগণ, তোমাদের ও আমাদের উভয়ের মধ্যে সদাপ্রভু যর্দ্দনকে সীমা করিয়া রাখিয়াছেন; সদাপ্রভুতে তোমাদের কোন অধিকার নাই। এইরূপে পাছে তোমাদের সন্তানগণ আমাদের সন্তানগণকে সদাপ্রভুর ভয় ত্যাগ করায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে রূবেণ-সন্তানগণ, গাদ-সন্তানগণ, তোমাদের ও আমাদের উভয়ের মধ্যে সদাপ্রভু যর্দনকে সীমা করিয়া রাখিয়াছেন; সদাপ্রভুতে তোমাদের কোন অধিকার নাই। এইরূপে পাছে তোমাদের সন্তানগণ আমাদের সন্তানগণকে সদাপ্রভুর ভয় ত্যাগ করায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রূবেণীয় ও গাদীয়েরা, সদাপ্রভু তোমাদের এবং আমাদের মধ্যে যর্দন নদীকে সীমানা হিসাবে রেখেছেন। সদাপ্রভুর উপর তোমাদের কোন দাবি নেই।’ এইভাবে হয়তো আপনাদের বংশধরেরা সদাপ্রভুর প্রতি আমাদের বংশধরদের ভক্তির মনোভাব নষ্ট করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রূবেণীয় ও গাদীয়রা, মাবুদ তোমাদের এবং আমাদের মধ্যে জর্ডান নদীকে সীমানা হিসাবে রেখেছেন। মাবুদের উপর তোমাদের কোন দাবি নেই।’ এইভাবে হয়তো আপনাদের বংশধরেরা মাবুদের প্রতি আমাদের বংশধরদের ভয়ের মনোভাব নষ্ট করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওহে রূবেণ ও গাদের বংশ! প্রভু পরমেশ্বর তোমাদের ও আমাদের মাঝে সীমানারূপে জর্ডনকে নির্দিষ্ট করে দিয়েছেন সুতরাং প্রভু পরমেশ্বরের উপর তোমাদের কোন দাবী নেই।’ তোমাদের বংশধরেরা হয়তো এইভাবে আমাদের বংশধরদের প্রভু পরমেশ্বরের প্রতি ভয়-ভক্তিহীন করে তুলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমাদের যর্দন নদীর অন্য পারে থাকতে দিয়েছেন| এর অর্থ নদীই আমাদের আলাদা করে দিয়েছে, আমাদের ভয় ছিল তোমাদের সন্তানরা বড় হয়ে যখন দেশ শাসন করবে তখন তারা মনেও করবে না যে আমরা তোমাদেরই লোক| তখন তারা বলবে, তোমরা রূবেন আর গাদের লোক, তোমরা কেউ ইস্রায়েলের নও|’ তখন তোমাদের সন্তানরা আমাদের সন্তানসন্ততিদের প্রভুর উপাসনা করতে দেবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে রূবেন-সন্তানেরা, গাদ-সন্তানেরা, তোমাদের ও আমাদের উভয়ের মধ্যে সদাপ্রভু যর্দনকে সীমা করে রেখেছেন; সদাপ্রভুতে তোমাদের কোন অধিকার নেই।” এই ভাবে যদি তোমাদের সন্তানেরা আমাদের সন্তানদের সদাপ্রভুর ভয় ত্যাগ করায়।