Joshua 22:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমরা বললাম, এসো, আমরা একটি কোরবানগাহ্ নির্মাণের উদ্যোগ নিই, পোড়ানো-কোরবানী বা কোরবানীর জন্য নয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই কারণে আমরা বললাম, ‘এসো, আমরা তৈরি হই ও একটি বেদি নির্মাণ করি—কিন্তু তার উপরে হোমবলি বা অন্যান্য বলি উৎসর্গ করার জন্য নয়।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আমরা কহিলাম, আইস, আমরা এক বেদি নির্ম্মাণের উদ্যোগ করি, হোমের বা বলিদানের জন্য নয়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমরা কহিলাম, আইস, আমরা এক বেদি নির্মাণের উদ্যোগ করি, হোমের বা বলিদানের জন্য নয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই আমরা বলেছিলাম, ‘এস, আমরা একটা বেদী তৈরী করি।’ কিন্তু সেটা কোন পোড়ানো-উৎসর্গ কিম্বা অন্যান্য পশু-উৎসর্গের উদ্দেশ্যে নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই আমরা বলেছিলাম, ‘এস, আমরা একটা কোরবানগাহ্ তৈরী করি।’ কিন্তু সেটা কোন পোড়ানো-কোরবানী কিংবা অন্যান্য পশু-কোরবানীর উদ্দেশ্যে নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং হোম বা বলি উৎসর্গের জন্য নয়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই আমরা এই বেদী তৈরী করার সংকল্প করেছিলাম| আমরা হোমবলি আর অন্যান্য কিছু উৎসর্গ করার জন্য বেদী বানাই নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য আমরা বললাম, “এস, আমরা এক বেদি তৈরীর উদ্যোগ নিই, হোমের বা বলিদানের জন্য নয়;”