Joshua 22:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমরা বললাম, তারা যদি ভাবী কালে আমাদের কিংবা আমাদের বংশকে এই কথা বলে, তবে আমরা বলবো, তোমরা মাবুদের কোরবানগাহ্‌র ঐ প্রতিরূপ দেখ, আমাদের পূর্বপুরুষরা তা তৈরি করেছে; পোড়ানো-কোরবানী বা কোরবানীর জন্য নয়, কিন্তু ওটা আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমরা আরও বললাম, ‘তারা যদি কখনও একথা আমাদের কিংবা আমাদের বংশধরদের কাছে বলে, আমরা উত্তর দেব: সদাপ্রভুর বেদির ওই ক্ষুদ্র সংস্করণ দেখো। এটি আমাদের পিতৃপুরুষেরা নির্মাণ করেছিলেন, হোমবলি বা অন্যান্য বলি উৎসর্গের জন্য নয়, কিন্তু তোমাদের ও আমাদের মধ্যে এক সাক্ষী হওয়ার জন্য।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমরা কহিলাম, তাহারা যদি ভাবী কালে আমাদিগকে কিম্বা আমাদের বংশকে এই কথা বলে, তবে আমরা বলিব, তোমরা সদাপ্রভুর যজ্ঞবেদির ঐ প্রতিরূপ দেখ, আমাদের পিতৃপুরুষগণ উহা নির্ম্মাণ করিয়াছে; হোমের বা বলিদানের জন্য নয়, কিন্তু উহা আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমরা কহিলাম, তাহারা যদি ভাবী কালে আমাদিগকে কিম্বা আমাদের বংশকে এই কথা বলে, তবে আমরা বলিব, তোমরা সদাপ্রভুর যজ্ঞবেদির ঐ প্রতিরূপ দেখ, আমাদের পিতৃপুরুষগণ উহা নির্মাণ করিয়াছে; হোমের বা বলিদানের জন্য নয়, কিন্তু উহা আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমরা ভেবেছিলাম যে, তারা যদি আমাদের বা আমাদের বংশধরদের ঐ কথা বলে তবে তার উত্তরে আমরা বলব, ‘সদাপ্রভুর বেদীর মত দেখতে অবিকল এই বেদীটার দিকে তোমরা চেয়ে দেখ। পোড়ানো-উৎসর্গ এবং অন্যান্য পশু-উৎসর্গের জন্য আমাদের পূর্বপুরুষেরা এটা তৈরী করেন নি কিন্তু করেছিলেন তোমাদের ও আমাদের মধ্যে এটা যেন একটা সাক্ষী হয়ে থাকে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমরা ভেবেছিলাম যে, তারা যদি আমাদের বা আমাদের বংশধরদের ঐ কথা বলে তবে তার জবাবে আমরা বলব, ‘মাবুদের কোরবানগাহের মত দেখতে অবিকল এই কোরবানগাহ্‌টার দিকে তোমরা চেয়ে দেখ। পোড়ানো-কোরবানী এবং অন্যান্য পশু-কোরবানীর জন্য আমাদের পূর্বপুরুষেরা এটা তৈরী করেন নি কিন্তু করেছিলেন তোমাদের ও আমাদের মধ্যে এটা যেন একটা সাক্ষী হয়ে থাকে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা ভেবেছিলাম যে ভবিষ্যতে যদি আমাদের কিম্বা আমাদের বংশধরদের এ কথা বলা হয় তাহলে আমরা বলব, ‘এই দেখ প্রভু পরমেশ্বরের বেদীর অনুরূপ এই বেদী, আমাদের পূর্বপুরুষেরা হোম কিম্বা বসি উৎসর্গের জন্য নয়, কিন্তু তোমাদের ও আমাদের সাক্ষী রূপে এটি নির্মাণ করেছিলেন।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভবিষ্যতে যদি তোমাদের বংশধররা বলে আমরা কেউ ইস্রায়েলীয় নই তখন আমাদের বংশধররা বলবে, ‘ঐ দেখো আমাদের পিতারা এই বৈদী তৈরী করে দিয়েছেন| এই বেদী পবিত্র তাঁবুতে প্রভুর যে বেদী আছে হুবহু তারই মতো| এই বেদী আমরা কোন কিছু উৎসর্গ করার জন্য করি নি, আমরা যে ইস্রায়েলবাসী তারই প্রমাণ হিসাবে আমরা এটি নির্মাণ করেছি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা বলেছিলাম, “তারা যদি ভবিষ্যতে আমাদের কিম্বা আমাদের বংশকে এই কথা বলে, তখন আমরা বলব, তোমরা সদাপ্রভুর যজ্ঞবেদির ঐ প্রতিরূপ দেখ, আমাদের পূর্বপুরুষরা এটি তৈরী করেছিলেন; হোমের বা বলিদানের জন্য নয়, কিন্তু তা আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষীস্বরূপ।