Joshua 22:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা যে পোড়ানো-কোরবানীর, শস্য-উৎসর্গের কিংবা কোরবানীর জন্য তোমাদের আল্লাহ্‌ মাবুদের শরীয়ত-তাঁবুর সম্মুখস্থিত তাঁর কোরবানগাহ্‌ ছাড়া অন্য কোরবানগাহ্‌ তৈরি দ্বারা মাবুদের বিদ্রোহী হব, কিংবা আমরা যে মাবুদের পিছনে চলা থেকে আজ ফিরে যাব, তা দূরে থাকুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভুর বিরুদ্ধে যে আমরা বিদ্রোহ করি, তাঁর কাছ থেকে বিমুখ হয়ে, আমাদের ঈশ্বর সদাপ্রভুর সমাগম তাঁবুর সামনে স্থিত বেদি ছাড়া, আমরা হোমবলি, শস্য-নৈবেদ্য ও অন্যান্য বলি উৎসর্গের জন্য যে অন্য বেদি নির্মাণ করি, তা আমাদের থেকে দূরে থাকুক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা যে হোমের, ভক্ষ্য-নৈবেদ্যের কিম্বা বলিদানের নিমিত্তে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আবাসের সম্মুখস্থিত তাঁহার যজ্ঞবেদি ব্যতীত অন্য যজ্ঞবেদি নির্ম্মাণ দ্বারা সদাপ্রভুর বিদ্রোহী হইব, কিম্বা আমরা যে সদাপ্রভুর পশ্চাদ্‌গমন হইতে অদ্য ফিরিয়া যাইব, তাহা দূরে থাকুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা যে হোমের, ভক্ষ্য-নৈবেদ্যের কিম্বা বলিদানের নিমিত্তে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আবাসের সম্মুখস্থিত তাঁহার যজ্ঞবেদি ব্যতীত অন্য যজ্ঞবেদি নির্মাণ দ্বারা সদাপ্রভুর বিদ্রোহী হইব, কিম্বা আমরা যে সদাপ্রভুর পশ্চাদ্‌গমন হইতে অদ্য ফিরিয়া যাইব, তাহা দূরে থাকুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমাদের ঈশ্বর সদাপ্রভুর আবাস-তাম্বুর সামনে যে বেদী আছে সেটা ছাড়া পোড়ানো-উৎসর্গ, শস্য-উৎসর্গ এবং অন্যান্য পশু-উৎসর্গ করবার জন্য অন্য কোন বেদী তৈরী করে আমরা যে সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাঁর পথ থেকে আজ সরে যাব তা আমাদের কাছ থেকে দূরে থাকুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমাদের মাবুদ আল্লাহ্‌র আবাস-তাম্বুর সামনে যে কোরবানগাহ্‌ আছে সেটা ছাড়া পোড়ানো-কোরবানী, শস্য-কোরবানী এবং অন্যান্য পশু-কোরবানী দেবার জন্য অন্য কোন কোরবানগাহ্‌ তৈরী করে আমরা যে মাবুদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাঁর পথ থেকে আজ সরে যাব তা আমাদের কাছ থেকে দূরে থাকুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের শিবিরের সম্মুখে যে বেদী রয়েছে সেখানে ছাড়া অন্য কোন বেদী নির্মাণ করে সেখানে হোম, ভোগ বা বলি উৎসর্গ করে যে আমরা আজ প্রভু পরমেশ্বরের বিরোধিতা করব বা তাঁকে পরিত্যাগ করব তা কখনই আমাদের উদ্দেশ্য নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সত্যি বলছি আমরা প্রভুর বিরুদ্ধাচরণ করতে চাই নি| আমরা তাঁকে মানতে চাই| আমরা জানি পবিত্র তাঁবুর সামনে যে বেদী রয়েছে সেটাই একমাত্র সত্যিকারের বেদী| সেই বেদীই আমাদের প্রভু ঈশ্বরের বেদী|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা যে হোমের, ভক্ষ্য নৈবেদ্যের কিম্বা বলিদানের জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভুর সমাগম তাঁবুর সামনে অবস্থিত তাঁর যজ্ঞবেদি ছাড়া অন্য যজ্ঞবেদি তৈরী করার মাধ্যমে সদাপ্রভুর বিদ্রোহী হব, বা আমরা যে সদাপ্রভুকে অনুসরণ করার থেকে আজ ফিরে যাব, তা দূরে থাকুক।”