Joshua 22:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বহুদিন থেকে আজ পর্যন্ত তোমরা আপন আপন ভাইদেরকে ছেড়ে যাও নি, কিন্তু তোমাদের আল্লাহ্‌ মাবুদের হুকুম পালন করে এসেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজ পর্যন্ত, এই দীর্ঘ সময়, তোমরা তোমাদের ইস্রায়েলী ভাইদের ছেড়ে দাওনি, কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে লক্ষ্য দিয়েছিলেন, তা তোমরা পূর্ণ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বহুদিন হইতে অদ্য পর্য্যন্ত তোমরা আপন আপন ভ্রাতৃগণকে ছাড়িয়া যাও নাই, কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন করিয়া আসিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বহুদিন হইতে অদ্য পর্যন্ত তোমরা আপন আপন ভ্রাতৃগণকে ছাড়িয়া যাও নাই, কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন করিয়া আসিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক দিন পর্যন্ত, এমন কি, আজ পর্যন্ত তোমরা তোমাদের ভাইদের ছেড়ে যাও নি, বরং তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের উপর যে কাজের ভার দিয়েছিলেন তা তোমরা শেষ করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক দিন পর্যন্ত, এমন কি, আজ পর্যন্ত তোমরা তোমাদের ভাইদের ছেড়ে যাও নি, বরং তোমাদের মাবুদ আল্লাহ্‌ তোমাদের উপর যে কাজের ভার দিয়েছিলেন তা তোমরা শেষ করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীর্ঘদিন ধরে তোমরা তোমাদের জ্ঞাতিভাইদের সঙ্গেই রয়েছ, তাদের পরিত্যাগ কর নি, বরং নিষ্ঠার সঙ্গে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশ পালন করে চলেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সব সময় ইস্রায়েলের অন্য লোকদের সাহায্য করেছ| তোমাদের প্রভু ঈশ্বর যা যা আদেশ দিয়েছিলেন তোমরা তার সবই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেদিন থেকে আজ পর্যন্ত তোমরা তোমাদের ভাইদেরকে ছেড়ে চলে যাও নি, কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ পালন করে চলেছ।