Joshua 22:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইলিয়াসর ইমামের পুত্র পীনহস ও নেতৃবর্গ রূবেণ-বংশ ও গাদ-বংশের লোকদের কাছ থেকে, গিলিয়দ দেশ থেকে, কেনান দেশে বনি-ইসরাইলদের কাছে ফিরে এসে তাদের সংবাদ দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ইলিয়াসরের ছেলে যাজক পীনহস ও ইস্রায়েলী নেতারা গিলিয়দে রূবেণীয় ও গাদীয়দের সঙ্গে সভা সেরে কনানে ফিরে গেলেন ও ইস্রায়েলীদের কাছে সেই সংবাদ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইলিয়াসর যাজকের পুত্র পীনহস ও অধ্যক্ষগণ রূবেণ-সন্তানগণের ও গাদ-সন্তানগণের নিকট হইতে, গিলিয়দ দেশ হইতে, কনান দেশে ইস্রায়েল সন্তানগণের কাছে ফিরিয়া আসিয়া তাহাদিগকে সংবাদ দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইলিয়াসর যাজকের পুত্র পীনহস ও অধ্যক্ষগণ রূবেণ-সন্তানগণের ও গাদ-সন্তানগণের নিকট হইতে, গিলিয়দ দেশ হইতে, কনান দেশে ইস্রায়েল-সন্তানগণের কাছে ফিরিয়া আসিয়া তাহাদিগকে সংবাদ দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর ইলিয়াসরের ছেলে পীনহস এবং নেতারা গিলিয়দে রূবেণীয় ও গাদীয়দের কাছ থেকে কনান দেশে ফিরে গিয়ে সব কথা ইস্রায়েলীয়দের জানালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইলিয়াসরের ছেলে পীনহস এবং নেতারা গিলিয়দে রূবেণীয় ও গাদীয়দের কাছ থেকে কেনান দেশে ফিরে গিয়ে সব কথা বনি-ইসরাইলদের জানালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত ইলিয়াসরের পুত্র পিনহস ও নেতৃবৃন্দ রূবেণ ও গাদ গোষ্ঠীর লোকদের কাছ থেকে বিদায় নিয়ে গিলিয়দ থেকে কনান দেশে এসে পৌঁছালেন এবং ইসরায়েলীদের সব ঘটনা জানালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর নেতাদের সঙ্গে নিয়ে পীনহস সেখান থেকে নিজেদের দেশে ফিরে গেলেন| রূবেণ এবং গাদের দেশ গিলিয়দ থেকে তাঁরা কনানে ফিরে গিয়ে ইস্রায়েলবাসীদের সব কিছু জানালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইলীয়াসর যাজকের পুত্র পীনহস ও অধ্যক্ষগণ রূবেণ-সন্তানদের, গাদ-সন্তানদের কাছ থেকে, গিলিয়দ দেশ থেকে, কনান দেশে ইস্রায়েল-সন্তানদের কাছে ফিরে এসে তাদেরকে সংবাদ দিলেন।