Joshua 22:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বনি-ইসরাইল ঐ সংবাদে সন্তুষ্ট হল; আর বনি-ইসরাইল আল্লাহ্র প্রশংসা করলো এবং রূবেণ-বংশ ও গাদ-বংশের লোকদের নিবাসদেশ বিনাশ করার জন্য যুদ্ধে যাবার সম্বন্ধে আর কিছু বললো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সেই সংবাদ শুনে আনন্দিত হল ও ঈশ্বরের প্রশংসা করল। রূবেণীয়েরা ও গাদীয়েরা যেখানে থাকে, তারা সেই দেশে গিয়ে আর তাদের ধ্বংস করার কথা বলল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েল-সন্তানগণ ঐ বিষয়ে সন্তুষ্ট হইল; আর ইস্রায়েল-সন্তানগণ ঈশ্বরের ধন্যবাদ করিল, এবং রূবেণ-সন্তানগণের ও গাদ-সন্তানগণের নিবাসদেশ বিনাশ করিবার জন্য যুদ্ধে যাইবার সম্বন্ধে আর কিছু কহিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েল-সন্তানগণ ঐ বিষয়ে সন্তুষ্ট হইল; আর ইস্রায়েল-সন্তানগণ ঈশ্বরের ধন্যবাদ করিল, এবং রূবেণ-সন্তানগণের ও গাদ-সন্তানগণের নিবাসদেশ বিনাশ করিবার জন্য যুদ্ধে যাইবার সম্বন্ধে আর কিছু কহিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা শুনে তারা খুশী হল এবং ঈশ্বরকে ধন্যবাদ দিল। রূবেণীয় এবং গাদীয়েরা যে দেশে বাস করত তা ধ্বংস করে দেবার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার কথা তারা আর বলল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা শুনে তারা খুশী হল এবং আল্লাহ্কে শুকরিয়া জানাল। রূবেণীয় এবং গাদীয়রা যে দেশে বাস করত তা ধ্বংস করে দেবার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার কথা তারা আর বলল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা সে কথা শুনে সন্তুষ্ট হয়ে ঈশ্বরের মহিমা কীর্তন করল এবং রূবেণ ও গাদ গোষ্ঠীর লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের দেশ ধ্বংস করার সঙ্কল্প ত্যাগ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুনে তারাও খুশী হল| তারা খুশী হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাল| রূবেণ, গাদ ও মনঃশির দেশ তারা ধ্বংস করবে না বলে স্থির করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েল-সন্তানেরা ঐ বিষয়ে সন্তুষ্ট হল; আর ইস্রায়েল-সন্তানেরা ঈশ্বরের ধন্যবাদ করল এবং রূবেণ-সন্তানদের, গাদ-সন্তানদের বসবাসের স্থান ধ্বংস করার জন্য যুদ্ধে যাওয়ার বিষয়ে আর কিছু বলল না।