Joshua 22:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রূবেণ-বংশ ও গাদ-বংশের লোকেরা সেই কোরবানগাহ্‌র নাম (এদ) রাখল, কেননা (তারা বললো), মাবুদই যে আল্লাহ্‌, এটা আমাদের মধ্যে তার সাক্ষী (এদ) হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর রূবেণীয়েরা ও গাদীয়েরা সেই বেদির নাম দিল এদ, কারণ তারা বলল, “তাদের ও আমাদের মধ্যে এই বেদি সাক্ষী যে—সদাপ্রভুই ঈশ্বর।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রূবেণ-সন্তানগণ ও গাদ-সন্তানগণ সেই বেদির নাম [এদ] রাখিল, কেননা [তাহারা কহিল], সদাপ্রভুই যে ঈশ্বর, ইহা আমাদের মধ্যে তাহার সাক্ষী [এদ] ইহবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রূবেণ-সন্তানগণ ও গাদ-সন্তানগণ সেই বেদির নাম [এদ] রাখিল, কেননা [তাহারা কহিল], সদাপ্রভুই যে ঈশ্বর, ইহা আমাদের মধ্যে তাহার সাক্ষী [এদ] হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রূবেণীয় ও গাদীয়েরা সেই বেদীটার নাম দিল, “আমাদের মধ্যে এটাই হল সাক্ষী যে, সদাপ্রভুই ঈশ্বর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রূবেণীয় ও গাদীয়রা সেই কোরবানগাহ্‌টার নাম দিল, “আমাদের মধ্যে এটাই হল সাক্ষী যে, মাবুদই আল্লাহ্‌।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরই ঈশ্বর—আর তারই সাক্ষী হচ্ছে এই বেদী—এই কথা বলে রূবেণ ও গাদ গোষ্ঠীর লোকেরা সেই বেদীর নাম রাখল এদ্ (সাক্ষী)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূবেণ এবং গাদের লোকরা বেদীটার একটা নাম দিল| যার অর্থ হল: “এই বেদী হচ্ছে আমাদের প্রভু ঈশ্বরের বিশ্বাসের প্রতীক|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রূবেণ-সন্তানেরা ও গাদ-সন্তানেরা সেই বেদির নাম [এ দ] রাখল, কারণ [তারা বলল], “সদাপ্রভুই যে ঈশ্বর, তা আমাদের মধ্যে তাঁর সাক্ষী [এদ] হবে।”