Joshua 22:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সম্প্রতি তোমাদের আল্লাহ্ মাবুদ তাঁর ওয়াদা অনুসারে তোমাদের ভাইদেরকে বিশ্রাম দিয়েছেন; অতএব এখন তোমরা স্ব স্ব তাঁবুতে, অর্থাৎ মাবুদের গোলাম মূসা জর্ডানের অপর পারে যে দেশ তোমাদের দিয়েছেন, তোমাদের সেই অধিকারভুক্ত দেশে ফিরে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের ভাইদের বিশ্রাম দিয়েছেন। তোমরা তোমাদের স্বভূমিতে, যে দেশটি সদাপ্রভুর দাস মোশি তোমাদের দিয়েছিলেন, সেই জর্ডন নদীর ওপারে তোমাদের ঘরে ফিরে যাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সম্প্রতি তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন প্রতিজ্ঞানুসারে তোমাদের ভ্রাতৃগণকে বিশ্রাম দিয়াছেন; অতএব এখন তোমরা আপন আপন তাম্বুতে, অর্থাৎ সদাপ্রভুর দাস মোশি যর্দ্দনের পরপারে যে দেশ তোমাদিগকে দিয়াছেন, আপনাদের সেই অধিকার দেশে ফিরিয়া যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমপ্রতি তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন প্রতিজ্ঞানুসারে তোমাদের ভ্রাতৃগণকে বিশ্রাম দিয়াছেন; অতএব এখন তোমরা আপন আপন তাম্বুতে, অর্থাৎ সদাপ্রভুর দাস মোশি যর্দনের পরপারে যে দেশ তোমাদিগকে দিয়াছেন, আপনাদের সেই অধিকার-দেশে ফিরিয়া যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে তিনি যুদ্ধ থেকে তোমাদের ভাইদের বিশ্রাম দিয়েছেন; কাজেই সদাপ্রভুর দাস মোশি যর্দনের ওপারে তোমাদের যে জায়গা দিয়েছেন সেখানকার বাড়ীতে এবার তোমরা ফিরে যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্র ওয়াদা অনুসারে তিনি যুদ্ধ থেকে তোমাদের ভাইদের বিশ্রাম দিয়েছেন; কাজেই মাবুদের গোলাম মূসা জর্ডানের ওপারে তোমাদের যে জায়গা দিয়েছেন সেখানকার বাড়ীতে এবার তোমরা ফিরে যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের ভাইদের স্বস্তি দিয়েছেন। সুতরাং প্রভু পরমেশ্বরের দাস মোশি জর্ডনের ওপারে যে অঞ্চল তোমাদের দিয়েছেন, সেখানে তোমাদের এলাকায় নিজেদের তাঁবুতে তোমরা ফিরে যেতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের প্রভু, ঈশ্বর, ইস্রায়েলবাসীদের শাস্তি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন| আর প্রভু প্রতিশ্রুতি রেখেছেন| সুতরাং এখন তোমরা বাড়ী যেতে পার| প্রভুর দাস মোশি তোমাদের যর্দন নদীর পূর্বতীরের জমি-জায়গা দিয়েছেন| তোমরা এখন সে দেশে অর্থাৎ তোমাদের বাড়ী যাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞা অনুসারে তোমাদের ভাইদেরকে বিশ্রাম দিয়েছেন; অতএব এখন তোমরা তোমাদের তাঁবুতে, অর্থাৎ সদাপ্রভুর দাস মোশি যর্দ্দনের অন্য পারে যে দেশ তোমাদেরকে দিয়েছেন, তোমাদের সেই অধিকার দেশে ফিরে যাও।