Joshua 22:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল এই এই বিষয়ে খুব যত্নবান থেকো, মাবুদের গোলাম মূসা তোমাদের যে হুকুম ও নির্দেশ দিয়েছেন তা পালন করো, তোমাদের আল্লাহ্ মাবুদকে মহব্বত করো, তাঁর সমস্ত পথে চলো, তাঁর হুকুমগুলো পালন করো, তাঁতে আসক্ত থেকো এবং সমস্ত অন্তর ও সমস্ত প্রাণের সঙ্গে তাঁর সেবা করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভুর দাস মোশি তোমাদের যে বিধান দিয়েছেন, তা পালন করার ব্যাপারে তোমরা অত্যন্ত যত্নশীল হোয়ো: তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে তোমরা ভালোবাসবে, তাঁর দেখানো সমস্ত পথে জীবনযাপন করবে, তাঁর আজ্ঞাগুলি পালন করবে, তাঁকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ও তোমাদের সম্পূর্ণ মন ও প্রাণ দিয়ে তাঁর সেবা করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল এই এই বিষয়ে খুব যত্নবান্ থাকিও, সদাপ্রভুর দাস মোশি তোমাদিগকে যে আজ্ঞা ও ব্যবস্থা দিয়াছেন, তাহা পালন করিও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিও, তাঁহার সমস্ত পথে চলিও, তাঁহার আজ্ঞা সকল পালন করিও, তাঁহাতে আসক্ত থাকিও, এবং সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তাঁহার সেবা করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল এই এই বিষয়ে খুব যত্নবান থাকিও, সদাপ্রভুর দাস মোশি তোমাদিগকে যে আজ্ঞা ও ব্যবস্থা দিয়াছেন, তাহা পালন করিও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিও, তাঁহার সমস্ত পথে চলিও, তাঁহার আজ্ঞা সকল পালন করিও, তাঁহাতে আসক্ত থাকিও, এবং সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তাঁহার সেবা করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যে সব আদেশ ও আইন-কানুন সদাপ্রভুর দাস মোশি তোমাদের দিয়ে গেছেন তা পালন করবার দিকে মন দিয়ো। তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালবেসো, তাঁর সমস্ত পথে চোলো, তাঁর সব আদেশ পালন কোরো, তাঁকে আঁকড়ে ধোরো এবং তোমাদের সমস্ত মন ও প্রাণ দিয়ে তাঁর সেবা কোরো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যে সব হুকুম ও শরীয়ত মাবুদের গোলাম মূসা তোমাদের দিয়ে গেছেন তা পালন করবার দিকে মন দিয়ো। তোমাদের মাবুদ আল্লাহ্কে মহব্বত কোরো, তাঁর সমস্ত পথে চোলো, তাঁর সব হুকুম পালন কোরো, তাঁকে আঁকড়ে ধোরো এবং তোমাদের সমস্ত মন ও প্রাণ দিয়ে তাঁর এবাদত কোরো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি যে সব নির্দেশ ও বিধান তোমাদের দিয়েছেন সেগুলি তোমরা সযত্নে পালন করবে। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে তোমরা ভালবাসবে এবং তাঁর নির্দেশিত পথেই চলবে। তাঁর নির্দেশ তোমরা মেনে চলবে, তাঁরই প্রতি আসক্ত থাকবে এবং মনপ্রাণ দিয়ে কেবলমাত্র তাঁরই সেবা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু মোশি তোমাদের যেসব বিধি পালন করতে বলেছেন সেসব পালন করে চলতে ভুলো না| তোমরা প্রভু ঈশ্বরকে ভালোবাসবে| তাঁর আদেশ পালন করবে| তোমরা সবসময় তাঁকে মেনে চলবে| তোমাদের যতদূর সাধ্য সেই ভাবে তোমরা তাঁর অনুসরণ করবে ও তাঁর সেবা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুধুমাত্র এই সমস্ত বিষয়ে খুব যত্নের সঙ্গে পালন করো, সদাপ্রভুর দাস মোশি তোমাদেরকে যে আদেশ ও ব্যবস্থা দিয়েছেন, তা পালন করো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, তাঁর সমস্ত পথকে অনুসরণ করো, তাঁর সমস্ত আদেশ পালন করো, তাঁতে আসক্ত থেকো এবং সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সঙ্গে তাঁর সেবা করো।”