Joshua 22:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা মানশার অর্ধেক বংশকে বাশনে অধিকার দিয়েছিলেন এবং ইউসা তার অন্য অর্ধেক বংশকে জর্ডানের পশ্চিম পারে তাদের ভাইদের মধ্যে অধিকার দিয়েছিলেন। আর স্ব স্ব তাঁবুতে বিদায় করার সময়ে ইউসা তাদের দোয়া করলেন, আর বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(মনঃশির অর্ধ বংশকে মোশি বাশন দেশে জমি দিয়েছিলেন ও তাদের অপর অর্ধ বংশকে যিহোশূয় জর্ডন নদীর পশ্চিমদিকে তাদের ইস্রায়েলী ভাইদের সঙ্গে উত্তরাধিকার দিয়েছিলেন) যখন যিহোশূয় তাদের ঘরে ফেরত পাঠালেন, তিনি তাদের আশীর্বাদ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি মনঃশির অর্দ্ধ বংশকে বাশনে অধিকার দিয়াছিলেন, এবং যিহোশূয় তাহার অন্য অর্দ্ধ বংশকে যর্দ্দনের পশ্চিম পারে তাহাদের ভ্রাতৃগণের মধ্যে অধিকার দিয়াছিলেন। আর আপন আপন তাম্বুতে বিদায় করিবার সময়ে যিহোশূয় তাহাদিগকে আশীর্ব্বাদ করিলেন, আর কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি মনঃশির অর্ধ বংশকে বাশনে অধিকার দিয়াছিলেন, এবং যিহোশূয় তাহার অন্য অর্ধ বংশকে যর্দনের পশ্চিম পারে তাহাদের ভ্রাতৃগণের মধ্যে অধিকার দিয়াছিলেন। আর আপন আপন তাম্বুতে বিদায় করিবার সময়ে যিহোশূয় তাহাদিগকে আশীর্বাদ করিলেন, আর কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের মোশি বাশন দেশটা দিয়েছিলেন, আর যিহোশূয় বাকী অর্ধেক লোকদের জায়গা দিয়েছিলেন তাদের ইস্রায়েলীয় ভাইদের সংগে যর্দনের পশ্চিম দিকে। যিহোশূয় তাদের বাড়ীতে যাবার জন্য বিদায় দেবার সময় আশীর্বাদ করে বলেছিলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানশা-গোষ্ঠীর অর্ধেক লোকদের মূসা বাশন দেশটা দিয়েছিলেন, আর ইউসা বাকী অর্ধেক লোকদের জায়গা দিয়েছিলেন তাদের ইসরাইলীয় ভাইদের সংগে জর্ডানের পশ্চিম দিকে। ইউসা তাদের বাড়ীতে যাবার জন্য বিদায় দেবার সময় দোয়া করে বলেছিলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকজনকে বাশান প্রদেশের স্বত্বাধিকার দিয়েছিলেন। তাদের গোষ্ঠার বাকী অর্ধেক লোকজনকে যিহোশূয় জর্ডনের পশ্চিম তীরে তাদের জ্ঞাতিভাইদের সঙ্গেই এলাকা বন্টন করে দিয়েছিলেন। নিজেদের দেশে ফেরৎ পাঠাবার সময় যিহোশূয় তাদের আশীর্বাদ করে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি মনঃশির অর্ধেক পরিবারগোষ্ঠীকে বাশনের জমি-জায়গা দিয়েছিলেন| বাকী মনঃশির অর্ধেক পরিবারগোষ্ঠীকে তিনি দিয়েছিলেন যর্দন নদীর পশ্চিম তীর| যিহোশূয় তাদের আশীর্বাদ করে নিজের জায়গায় পাঠিয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি মনঃশির অর্ধেক বংশকে বাশনে অধিকার দিয়েছিলেন এবং যিহোশূয় তার অন্য অর্ধেক বংশকে যর্দ্দনের পশ্চিম পারে তাদের ভাইদের মধ্যে অধিকার দিয়েছিলেন। আর তাদের তাঁবুতে বিদায় করার দিনের যিহোশূয় তাদেরকে আশীর্বাদ করলেন,