Joshua 23:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অনেক দিন পরে, যখন মাবুদ ইসরাইলকে তাদের চারদিকের সমস্ত দুশমন থেকে বিশ্রাম দিলেন এবং ইউসাও বৃদ্ধ ও অনেক বয়স্ক হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর বহুদিন পার হয়ে গেল এবং সদাপ্রভু ইস্রায়েলের চারপাশের সমস্ত শত্রু থেকে তাদের বিশ্রাম দিলেন। যিহোশূয় সেই সময় অতি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অনেক দিন পরে, যখন সদাপ্রভু ইস্রায়েলকে তাহাদের চারিদিকের সমস্ত শত্রু হইতে বিশ্রাম দিলেন, এবং যিহোশূয় বৃদ্ধ ও গতবয়স্ক হইলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অনেক দিন পরে, যখন সদাপ্রভু ইস্রায়েলকে তাহাদের চারিদিকের সমস্ত শত্রু হইতে বিশ্রাম দিলেন, এবং যিহোশূয়ও বৃদ্ধ ও গত বয়স্ক হইলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের চারপাশের শত্রুদের হাত থেকে সদাপ্রভু তাদের বিশ্রাম দেবার পর বেশ অনেক দিন কেটে গেল। এর মধ্যে যিহোশুয়ের অনেক বয়স হয়ে গিয়েছিল, তিনি বুড়ো হয়ে গিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের চারপাশের শত্রুদের হাত থেকে মাবুদ তাদের বিশ্রাম দেবার পর বেশ অনেক দিন কেটে গেল। এর মধ্যে ইউসার অনেক বয়স হয়ে গিয়েছিল, তিনি বুড়ো হয়ে গিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের চারপাশের শত্রুদের হাত থেকে নিরাপদ করলেন। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তারপর অনেক দিন কেটে গেল। যিহোশূয় তখন বৃদ্ধ হয়ে পড়েছেন, অনেক বয়স হয়েছে তাঁর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ইস্রায়েলকে তাদের চারপাশের শত্রুদের থেকে বিশ্রাম দিলেন| সে দেশকে নিরাপদ করলেন| তারপর বহু বছর কেটে গেল| যিহোশূয় বেশ বৃদ্ধ হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক দিন পরে, যখন সদাপ্রভু ইস্রায়েলকে-তাদের চারদিকের সমস্ত শত্রু থেকে বিশ্রাম দিলেন এবং যিহোশূয় বৃদ্ধ ও গতবয়স্ক হলেন;