Joshua 23:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের এক জন হাজার জনকে তাড়িয়ে দেয়; কেননা তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদের যেমন বলেছেন, সেই অনুসারে তিনি নিজে তোমাদের পক্ষে যুদ্ধ করছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের এক একজন, 1,000 জনকে বিতাড়িত করছে, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাঁর প্রতিশ্রুতিমতো, তোমাদের জন্য যুদ্ধ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের এক জন সহস্র জনকে তাড়াইয়া দেয়; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যেমন বলিয়াছেন, তদনুসারে তিনি আপনি তোমাদের পক্ষে যুদ্ধ করিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের একজন সহস্র জনকে তাড়াইয়া দেয়; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যেমন বলিয়াছেন, তদনুসারে তিনি নিজে তোমাদের পক্ষে যুদ্ধ করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের একজন এক হাজার জনকে তাড়িয়ে দিতে পারছে, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে তিনি তোমাদের হয়ে যুদ্ধ করছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের একজন এক হাজার জনকে তাড়িয়ে দিতে পারছে, কারণ তোমাদের মাবুদ আল্লাহ্‌র ওয়াদা অনুসারে তিনি তোমাদের হয়ে যুদ্ধ করছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের একজনই সহস্র জনকে উৎখাত করে দিতে পারে, কারণ তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের পক্ষে যুদ্ধ করছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর দয়ায় ইস্রায়েলের একজন লোকই শত্রু পক্ষের 1000 সৈন্যকে পরাজিত করতে পারবে| এর কারণ কি? কারণ প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের একজন হাজার জনকে তাড়িয়ে দেয়; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে যেমন বলেছিলেন, সেই অনুসারে তিনি নিজেই তোমাদের পক্ষে যুদ্ধ করছেন।