Joshua 23:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা নিজ নিজ প্রাণের বিষয়ে অতি সাবধান হয়ে তোমাদের আল্লাহ্‌ মাবুদকে মহব্বত করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসার ব্যাপারে তোমরা অত্যন্ত যত্নশীল হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা আপন আপন প্রাণের বিষয়ে অতি সাবধান হইয়া আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা আপন আপন প্রাণের বিষয়ে অতি সাবধান হইয়া আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসবার ব্যাপারে তোমরা পুরোপুরি মনোযোগী হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তোমাদের মাবুদ আল্লাহ্‌কে মহব্বত করবার ব্যাপারে তোমরা পুরোপুরি মনোযোগী হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং তোমরা সাবধান হয়ো, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালবাসো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই বলছি সব সময় প্রভু তোমাদের ঈশ্বরকে প্রেম নিবেদন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমরা তোমাদের প্রাণের বিষয়ে খুব সাবধান হয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো।