Joshua 23:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নতুবা যদি কোনভাবে পিছনে ফিরে যাও এবং এই জাতিদের শেষ যে লোকেরা তোমাদের মধ্যে অবশিষ্ট আছে, তাদের প্রতি আসক্ত হও, তাদের সঙ্গে বিয়ের সম্বন্ধ স্থাপন কর এবং তাদের কাছে তোমাদের ও তোমাদের কাছে তাদের সমাগম হয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু তোমরা যদি পিছনে ফিরে যাও ও তোমাদের মধ্যে অবশিষ্ট এই সমস্ত জাতির সঙ্গে তোমরা কোনোরকম মৈত্রী স্থাপন করো, যদি তাদের সঙ্গে তোমরা পারস্পরিক বৈবাহিক সম্পর্ক স্থাপন করো ও তাদের সহযোগী হও,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নতুবা যদি কোন প্রকারে পশ্চাতে ফিরিয়া যাও, এবং এই জাতিগণের শেষ যে লোকেরা তোমাদের অবশিষ্ট আছে, তাহাদিগেতে আসক্ত হও, তাহাদের সঙ্গে বিবাহ সম্বন্ধ স্থাপন কর, এবং তাহাদের নিকটে তোমাদের ও তোমাদের নিকটে তাহাদের সমাগম হয়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নতুবা যদি কোন প্রকারে পশ্চাতে ফিরিয়া যাও, এবং এই জাতিগণের শেষ যে লোকেরা তোমাদের অবশিষ্ট আছে, তাহাদের প্রতি আসক্ত হও, তাহাদের সঙ্গে বিবাহ সম্বন্ধ স্থাপন কর, এবং তাহাদের নিকটে তোমাদের ও তোমাদের নিকটে তাহাদের সমাগম হয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু এই জাতিগুলোর মধ্যে যে সব লোক প্রাণে বেঁচে গিয়ে তোমাদের মধ্যে রয়েছে তোমরা যদি সদাপ্রভুকে ছেড়ে তাদের সংগে যোগ দাও, কিম্বা তাদের সংগে বিয়ের সম্বন্ধ স্থাপন কর, কিম্বা তাদের সংগে মেলামেশা কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু এই জাতিগুলোর মধ্যে যে সব লোক প্রাণে বেঁচে গিয়ে তোমাদের মধ্যে রয়েছে তোমরা যদি মাবুদকে ছেড়ে তাদের সংগে যোগ দাও, কিংবা তাদের সংগে বিয়ের সম্বন্ধ স্থাপন কর, কিংবা তাদের সংগে মেলামেশা কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সব জাতি তোমাদের মাঝে এখনও অবশিষ্ট রয়েছে, তোমরা যদি পথভ্রষ্ট হয়ে তাদের সঙ্গে মিশে যাও, তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন কর এবং তোমরা পরস্পর অন্তরঙ্গ হয়ে ওঠে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভুর অনুসরণ করা বন্ধ করো না| যারা ইস্রায়েলের কেউ নয় তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না| তাদের কারোর সঙ্গে বিবাহ সম্বন্ধ করো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নাহলে কোন ভাবে যদি পিছনে ফিরে যাও এবং এই জাতিগুলির শেষ যে লোকেরা তোমাদের মধ্যে অবশিষ্ট আছে, তাদের প্রতি আসক্ত হও, তাদের সঙ্গে বিয়ের সম্বন্ধ স্থাপন কর এবং তাদের সঙ্গে তোমরা ও তোমাদের সঙ্গে তারা মেলামেশা করে;