Joshua 23:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে নিশ্চয় জানবে, তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদের দৃষ্টিসীমা থেকে এই জাতিদের আর তাড়িয়ে দেবেন না, কিন্তু তারা তোমাদের ফাঁদ ও পাশ এবং তোমাদের কক্ষে কশাঘাত ও তোমাদের চোখের কাঁটাস্বরূপ হয়ে থাকবে, যে পর্যন্ত তোমরা এই উত্তম ভূমি থেকে বিনষ্ট না হও, যে ভূমি তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদের দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে তোমরা নিশ্চয় জানবে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু, আর এসব জাতিকে তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেবেন না। তারা বরং তোমাদের পক্ষে জাল ও ফাঁদস্বরূপ হবে, তারা তোমাদের পিঠে চাবুকের মতো ও তোমাদের চোখে কাঁটার মতো হবে, যতক্ষণ না তোমরা এই উৎকৃষ্ট দেশ থেকে বিনষ্ট হও, যে দেশ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দান করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে নিশ্চয় জানিবে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দৃষ্টিগোচর হইতে এই জাতিদিগকে আর তাড়াইয়া দিবেন না, কিন্তু তাহারা তোমাদের ফাঁদ ও পাশ এবং তোমাদের কক্ষে কশাঘাত ও তোমাদের চক্ষুর কন্টকস্বরূপ হইয়া থাকিবে, যে পর্য্যন্ত তোমরা এই উত্তম ভূমি হইতে বিনষ্ট না হও, যে ভূমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে নিশ্চয় জানিবে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দৃষ্টিগোচর হইতে এই জাতিদিগকে আর তাড়াইয়া দিবেন না, কিন্তু তাহারা তোমাদের ফাঁদ ও পাশ এবং তোমাদের কক্ষে কশাঘাত ও তোমাদের চক্ষুর কণ্টকস্বরূপ হইয়া থাকিবে, যে পর্যন্ত তোমরা এই উত্তম ভূমি হইতে বিনষ্ট না হও, যে ভূমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে তোমরা এই কথা নিশ্চয় করে জেনো যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই সব জাতিদের তোমাদের সামনে থেকে আর তাড়িয়ে দেবেন না। তার বদলে তারা এমন জাল আর ফাঁদ হয়ে উঠবে যার মধ্যে তোমরা গিয়ে ধরা পড়বে এবং তারা হবে তোমাদের পিঠের চাবুক আর চোখের কাঁটা। এই যে চমৎকার দেশটা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিয়েছেন শেষ পর্যন্ত সেখান থেকে তোমরা ধ্বংস হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে তোমরা এই কথা নিশ্চয় করে জেনো যে, তোমাদের মাবুদ আল্লাহ্‌ এই সব জাতিদের তোমাদের সামনে থেকে আর তাড়িয়ে দেবেন না। তার বদলে তারা এমন জাল আর ফাঁদ হয়ে উঠবে যার মধ্যে তোমরা গিয়ে ধরা পড়বে এবং তারা হবে তোমাদের পিঠের চাবুক আর চোখের কাঁটা। এই যে চমৎকার দেশটা তোমাদের মাবুদ আল্লাহ্‌ তোমাদের দিয়েছেন শেষ পর্যন্ত সেখান থেকে তোমরা ধ্বংস হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে নিশ্চিত জেন তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সম্মুখ থেকে এই জাতিগুলিকে বিতাড়িত করবেন না। প্রভুর দেওয়া এই সুন্দর দেশ থেকে যতদিন তোমরা উৎখাত না হবে ততদিন তারা তোমাদের ফাঁদে ফেলবে, পিঠে চাবুক মারবে আর পথের কাঁটা হয়ে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করো তাহলে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের শত্রু দমনের কাজে সাহায্য করবেন না| এই সব লোকই হচ্ছে তোমাদের মরণ ফাঁদ| চোখে ধূলো বা ধোঁয়া ঢোকার মতো এরা তোমাদের যন্ত্রণা দেবে| এই উত্তম দেশ থেকে সরে যেতে তখন তোমরা বাধ্য হবে| প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের এই দেশ দিয়েছেন| কিন্তু তাঁর আদেশ না মানলে এই দেশ তোমরা হারাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে নিশ্চয় জানবে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দৃষ্টি থেকে এই জাতিগুলিকে আর তাড়িয়ে দেবেন না, কিন্তু তারা তোমাদের ফাঁদ ও জাল স্বরূপ হবে এবং তোমাদের পিঠের চাবুক ও তোমাদের চোখের কাঁটা হয়ে থাকবে, যে পর্যন্ত তোমরা এই উত্তম ভূমি থেকে ধ্বংস না হও, যে ভূমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে দিয়েছেন।