Joshua 23:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, সমস্ত দুনিয়ার যে পথ, আজ আমি সেই পথে যাচ্ছি; আর তোমরা অন্তরে ও প্রাণে সকলে এই কথা জেনো যে, তোমাদের আল্লাহ্ মাবুদ তোমাদের বিষয়ে যত মঙ্গলের কথা শুনিয়েছিলেন তার মধ্যে একটিও বিফল হয় নি; তোমাদের পক্ষে সকলই সফল হয়েছে, তার একটিও বিফল হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন সমস্ত পৃথিবীর যে অন্তিম পথ, আমি সেই পথে যাচ্ছি। তোমরা সমস্ত মনেপ্রাণে জানো যে, সদাপ্রভু যে সমস্ত উৎকৃষ্ট প্রতিশ্রুতি তোমাদের দিয়েছিলেন, সেগুলির একটিও ব্যর্থ হয়নি। সব প্রতিশ্রুতিই পূর্ণ হয়েছে; একটিও ব্যর্থ হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, সমস্ত জগতের যে পথ, অদ্য আমি সেই পথে যাইতেছি; আর তোমরা সমস্ত অন্তঃকরণে ও সমস্ত প্রাণে ইহা জ্ঞাত হও যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের বিষয়ে যত মঙ্গলবাক্য বলিয়াছিলেন, তাহার মধ্যে একটীও বিফল হয় নাই; তোমাদের পক্ষে সকলই সফল হইয়াছে, তাহার একটীও বিফল হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, সমস্ত জগতের যে পথ, অদ্য আমি সেই পথে যাইতেছি; আর তোমরা সমস্ত অন্তঃকরণে ও সমস্ত প্রাণে ইহা জ্ঞাত হও যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের বিষয়ে যত মঙ্গলবাক্য বলিয়াছিলেন, তাহার মধ্যে একটিও বিফল হয় নাই; তোমাদের পক্ষে সকলই সফল হইয়াছে, তাহার একটিও বিফল হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“জগতের সবাই যে পথে যায় এখন আমিও সেই পথে যাচ্ছি। এই কথা তোমাদের বেশ ভাল করে জানা আছে যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের মংগল করবার যে সব প্রতিজ্ঞা করেছিলেন তার একটাও বিফল হয় নি। প্রত্যেকটি প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে, একটাও অপূর্ণ থাকে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দুনিয়ার সবাই যে পথে যায় এখন আমিও সেই পথে যাচ্ছি। এই কথা তোমাদের বেশ ভাল করে জানা আছে যে, তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের উন্নতি করবার যে সব ওয়াদা করেছিলেন তার একটাও বিফল হয় নি। প্রত্যেকটি ওয়াদা পূর্ণ হয়েছে, একটাও অপূর্ণ থাকে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, সারা জগতের মানুষের যে গতি, আজ আমারও সেই গতি হতে চলেছে। তোমরা সকলেই মনেপ্রাণে এ কথা জান যে তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের কল্যাণ সাধনের জন্য যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনটিই বিফল হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে| তোমরা জান এবং সত্যই বিশ্বাস করো যে প্রভু তোমাদের মধ্যে কতো মহান কাজ করেছেন| তোমরা জানো তাঁর দেওয়া কোন প্রতিশ্রুতি বিফল হয় নি| আমাদের কাছে তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবই তিনি রেখেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, সমস্ত জগতের যে পথ, আজও আমি সেই পথে চলেছি; আর তোমরা সমস্ত হৃদয়ে ও সমস্ত প্রাণে এটা জেনে রাখো যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের বিষয়ে যত মঙ্গলবাক্য বলেছিলেন, তার মধ্যে একটিও বিফল হয়নি; তোমাদের জন্য সমস্তই সফল হয়েছে, তার একটিও বিফল হয়নি।