Joshua 23:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদের কাছে যেসব মঙ্গলের কথা শুনিয়েছিলেন তা যেমন তোমাদের পক্ষে সফল হল, তেমনি মাবুদ তোমাদের প্রতি সমস্ত অমঙ্গলের কথাও সফল করবেন, যে পর্যন্ত না তিনি তোমাদের এই উত্তম ভূমি থেকে বিনষ্ট করেন, যে ভূমি তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদের দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, যেমন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রত্যেকটি উৎকৃষ্ট প্রতিশ্রুতি সত্য প্রমাণিত হয়েছে, তেমনই সদাপ্রভু যে সমস্ত মন্দ বিষয়ের ব্যাপারে তোমাদের ভীতিপ্রদর্শন করেছেন, তা তোমাদের উপরে নিয়ে আসবেন, যতক্ষণ না এই যে উৎকৃষ্ট দেশ তিনি তোমাদের দান করেছেন, সেখান থেকে তোমাদের ধ্বংস করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে যে সকল মঙ্গলবাক্য বলিয়াছিলেন, তাহা যেমন তোমাদের পক্ষে সফল হইল, সেইরূপ সদাপ্রভু তোমাদের প্রতি সমস্ত অমঙ্গলবাক্যও সফল করিবেন, যে পর্য্যন্ত না তিনি তোমাদিগকে এই উত্তম ভূমি হইতে বিনষ্ট করেন, যে ভূমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে যে সকল মঙ্গলবাক্য বলিয়াছিলেন, তাহা যেমন তোমাদের পক্ষে সফল হইল, সেইরূপ সদাপ্রভু তোমাদের প্রতি সমস্ত অমঙ্গলবাক্যও সফল করিবেন, যে পর্যন্ত না তিনি তোমাদিগকে এই উত্তম ভূমি হইতে বিনষ্ট করেন, যে ভূমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া যে ব্যবস্থা তিনি পালন করতে বলেছেন তা পালন না কর, আর যদি তোমরা গিয়ে দেব-দেবতাদের পূজা কর এবং তাদের সামনে মাথা নীচু কর, তবে তোমাদের ঈশ্বর সদাপ্রভু মংগল করবার যে সব প্রতিজ্ঞা করেছেন তার প্রত্যেকটি যেমন পূর্ণ হয়েছে তেমনি সদাপ্রভু যে সব অমংগলের ভয় দেখিয়েছেন তা সবই তিনি তোমাদের উপর ঘটাবেন এবং এই যে চমৎকার দেশটা তিনি তোমাদের দিয়েছেন শেষ পর্যন্ত তা থেকে তোমাদের ধ্বংস করে ফেলবেন। সদাপ্রভুর ক্রোধ তোমাদের বিরুদ্ধে জ্বলতে থাকবে, আর যে চমৎকার দেশটা তিনি তোমাদের দিয়েছেন তা থেকে খুব শীঘ্রই তোমরা ধ্বংস হয়ে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌র দেওয়া যে ব্যবস্থা তিনি পালন করতে বলেছেন তা পালন না কর, আর যদি তোমরা গিয়ে দেব-দেবীদের পূজা কর এবং তাদের সামনে মাথা নীচু কর, তবে তোমাদের মাবুদ আল্লাহ্‌ উন্নতি করবার যে সব ওয়াদা করেছেন তার প্রত্যেকটি যেমন পূর্ণ হয়েছে তেমনি মাবুদ যে সব ক্ষতির ভয় দেখিয়েছেন তা সবই তিনি তোমাদের উপর ঘটাবেন এবং এই যে চমৎকার দেশটা তিনি তোমাদের দিয়েছেন শেষ পর্যন্ত তা থেকে তোমাদের ধ্বংস করে ফেলবেন। মাবুদের রাগ তোমাদের বিরুদ্ধে জ্বলতে থাকবে, আর যে চমৎকার দেশটা তিনি তোমাদের দিয়েছেন তা থেকে খুব শীঘ্রই তোমরা ধ্বংস হয়ে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের মঙ্গলের জন্য যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা যেমন সফল হয়েছে তেমনি যদি তোমরা তোমাদের ঈশ্বর প্রভুর নির্দেশিত সম্বন্ধের শর্ত লঙ্ঘন করে অন্য দেবতাদের পূজা কর ও তাদের প্রণিপাত কর তাহলে তিনি যে সুন্দর দেশ তোমাদের দিয়েছেন সেই দেশ থেকে তোমাদের উৎখাত করার জন্য তোমাদের উপর সর্বপ্রকার অমঙ্গলও ডেকে আনবেন, তখন তোমাদের বিরুদ্ধে প্রভুর ক্রোধ প্রজ্বলিত হবে এবং যে সুন্দর দেশ তিনি তোমাদের দিয়েছেন সেই দেশ থেকে তোমরা অচিরেই উৎখাত হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের প্রভু ঈশ্বর যে কটি ভালো প্রতিশ্রুতি করেছিলেন আমাদের কাছে তার প্রত্যেকটি আজ সত্যে পরিণত হয়েছে| একই ভাবে তিনি তাঁর অন্যান্য প্রতিশ্রুতিও সফল করে তুলবেন| তিনি বলেছিলেন যদি তোমরা অন্যায় করো তাহলে তোমাদের অমঙ্গল হবে| তিনি প্রতিশ্রুতি করে বলেছিলেন, অন্যায় করলে তিনি তোমাদের জোর করে এই সুন্দর দেশ থেকে বিতাড়িত করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে যে সমস্ত মঙ্গলবাক্য বলেছিলেন, তা যেমন তোমাদের পক্ষে সফল হয়েছিল, সেই রকম সদাপ্রভু তোমাদের প্রতি সমস্ত অমঙ্গলবাক্যও সফল করবেন, যে পর্যন্ত না তিনি তোমাদেরকে এই উত্তম ভূমি থেকে ধ্বংস করেন, যে ভূমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে দিয়েছেন।