Joshua 23:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউসা সমস্ত ইসরাইল, তাদের প্রাচীনবর্গ, নেতৃবর্গ, বিচারক ও শাসকদের ডেকে এনে বললেন, আমি বৃদ্ধ ও অনেক বয়স্ক হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ইস্রায়েলীদের সবাইকে—সমস্ত প্রাচীন, নেতা, বিচারক ও কর্মকর্তাদের—ডেকে পাঠালেন ও তিনি তাঁদের বললেন: “আমার অনেক বয়স হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে, তাহাদের প্রাচীনবর্গ, অধ্যক্ষগণ, বিচারকর্ত্তৃগণ ও শাসকগণকে ডাকাইয়া কহিলেন, আমি বৃদ্ধ ও গতবয়স্ক হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে, তাহাদের প্রাচীনবর্গ, অধ্যক্ষগণ, বিচারকর্তৃগণ ও শাসকগণকে ডাকাইয়া কহিলেন, আমি বৃদ্ধ ও গত বয়স্ক হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন তিনি সমস্ত ইস্রায়েলীয়দের, অর্থাৎ তাদের বৃদ্ধ নেতাদের, কর্তাদের, বিচারকর্তাদের ও কর্মচারীদের ডেকে বললেন, “দেখ, আমার বয়স অনেক হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন তিনি সমস্ত বনি-ইসরাইলদের, অর্থাৎ তাদের বৃদ্ধ নেতাদের, কর্তাদের, বিচারকর্তাদের ও কর্মচারীদের ডেকে বললেন, “দেখ, আমার বয়স অনেক হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ইসরায়েলীদের সকলকে, প্রবীণ নেতৃবৃন্দ, গোষ্ঠীপ্রধান, বিচারক ও প্রশাসকদের ডেকে একত্র করে বললেন, আমি এখন বৃদ্ধ হয়েছি, বয়সও হয়েছে অনেক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর একদিন তিনি সমস্ত প্রবীণ নেতাদের, পরিবারগোষ্ঠীর প্রধানদের, ইস্রায়েলের উচ্চ পদস্থ কর্মচারীদের এবং বিচারকদের একটি সভা ডাকলেন| তিনি বললেন, “আমার বয়স হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে, তাদের প্রাচীনবর্গ, নেতাদের, বিচারকর্তাদের ও শাসকদেরকে ডেকে বললেন, “আমি বৃদ্ধ ও গতবয়স্ক হয়েছি।