Joshua 23:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদের জন্য এসব জাতির প্রতি যে যে কাজ করেছেন, তা তোমরা দেখেছ; কেননা তোমাদের আল্লাহ্‌ মাবুদ নিজে তোমাদের পক্ষে যুদ্ধ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা নিজেরা দেখেছ, তোমাদের জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই সমস্ত জাতির প্রতি কী করেছেন; তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের নিমিত্তে এই সকল জাতির প্রতি যে যে কর্ম্ম করিয়াছেন, তাহা তোমরা দেখিয়াছ; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপনি তোমাদের পক্ষে যুদ্ধ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের নিমিত্তে এই সকল জাতির প্রতি যে যে কর্ম করিয়াছেন, তাহা তোমরা দেখিয়াছ; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপনি তোমাদের পক্ষে যুদ্ধ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের জন্য এই সব জাতির প্রতি যা করেছেন তা তো তোমরা নিজেদের চোখেই দেখেছ। তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজেই তোমাদের হয়ে যুদ্ধ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্‌ তোমাদের জন্য এই সব জাতির প্রতি যা করেছেন তা তো তোমরা নিজেদের চোখেই দেখেছ। তোমাদের মাবুদ আল্লাহ্‌ নিজেই তোমাদের হয়ে যুদ্ধ করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের স্বার্থে এই সব জাতির কি দশা করেছেন, তা তোমরা দেখেছ। তোমাদের ঈশ্বর প্রভুই তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা দেখেছ প্রভু আমাদের শত্রুদের কি অবস্থা করেছেন| আমাদের উপকার করার জন্যেই তিনি এমন কাজ করেছেন| প্রভু তোমাদের ঈশ্বর, তোমাদের হয়েই কাজ করেছেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের জন্য এই সব জাতির প্রতি যে যে কাজ করেছেন, তা তোমরা দেখেছ; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজেই তোমাদের পক্ষে যুদ্ধ করেছেন।