Joshua 23:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, যে যে জাতি অবশিষ্ট আছে এবং জর্ডান থেকে সূর্যাস্ত-গমনের দিকে মহাসমুদ্র পর্যন্ত যেসব জাতিকে আমি উচ্ছিন্ন করেছি, তাদের দেশে আমি তোমাদের বংশগুলোর অধিকার হিসেবে গুলিবাঁট দ্বারা ভাগ করে দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জর্ডন নদী থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত যেসব জাতিকে আমি ধ্বংস করেছি ও যারা এখনও বাকি আছে, মনে করে দেখো, তাদের সেই দেশ আমি কীভাবে তোমাদের মধ্যে উত্তরাধিকাররূপে বণ্টন করে দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, যে যে জাতি অবশিষ্ট আছে, এবং যর্দ্দন অবধি সূর্য্যাস্তগমনের দিকে মহাসমুদ্র পর্য্যন্ত যে সকল জাতিকে আমি উচ্ছিন্ন করিয়াছি, তাহাদের দেশ আমি তোমাদের বংশ সকলের অধিকারার্থে গুলিবাঁট দ্বারা বিভাগ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, যে যে জাতি অবশিষ্ট আছে, এবং যর্দন অবধি সূর্যাস্তগমনের দিকে মহাসমুদ্র পর্যন্ত যে সকল জাতিকে আমি উচ্ছিন্ন করিয়াছি, তাহাদের দেশ আমি তোমাদের বংশ সকলের অধিকারার্থে গুলিবাঁট দ্বারা বিভাগ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যর্দন নদী থেকে পশ্চিমে ভূমধ্য সাগর পর্যন্ত যে সব জাতিদের আমি ধ্বংস করে দিয়েছি এবং যে সব জাতি এখনও বাকী রয়ে গেছে তাদের সকলের জায়গা আমি তোমাদের গোষ্ঠীগুলোর মধ্যে সম্পত্তি হিসাবে ভাগ করে দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জর্ডান নদী থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত যে সব জাতিদের আমি ধ্বংস করে দিয়েছি এবং যে সব জাতি এখনও বাকী রয়ে গেছে তাদের সকলের জায়গা আমি তোমাদের গোষ্ঠীগুলোর মধ্যে সম্পত্তি হিসাবে ভাগ করে দিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, যে সব জাতি অবশিষ্ট রয়েছে এবং জর্ডন থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত যে সব জাতিকে আমি উচ্ছেদ করেছি, তাদের দেশ আমি তোমাদের উত্তরাধিকারস্বরূপ তোমাদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বন্টন করে দিয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনে আছে আমি তোমাদের বলেছিলাম, যর্দন নদী আর ভূমধ্যসাগরের মধ্যে হবে তোমাদের দেশ? সেই দেশ আমি তোমাদের দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তোমরা এখনও তা অধিকার করো নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, যে যে জাতি অবশিষ্ট আছে এবং যর্দ্দন পর্যন্ত সূর্য্য অস্ত যাওয়ার দিকে মহাসমুদ্র পর্যন্ত যে সমস্ত জাতিকে আমি ধ্বংস করেছি, তাদের দেশ আমি তোমাদের সমস্ত বংশের অধিকারের জন্য গুলিবাঁটের মাধ্যমে ভাগ করেছি।