Joshua 23:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের আল্লাহ্‌ মাবুদ নিজে তোমাদের সম্মুখ থেকে তাদের ঠেলে ফেলে দেবেন, তোমাদের দৃষ্টিসীমা থেকে তাড়িয়ে দেবেন, তাতে তোমরা তোমাদের আল্লাহ্‌ মাবুদের কালাম অনুসারে তাদের দেশ অধিকার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু স্বয়ং অবশিষ্ট ওই জাতিদের তোমাদের পথ থেকে তাড়িয়ে দেবেন। তিনি তোমাদের সামনে থেকে তাদের বিতাড়িত করবেন, আর তোমরা তাদের দেশের দখল নেবে, যেমন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের প্রতিশ্রুতি দিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপনি তোমাদের সম্মুখ হইতে তাহাদিগকে ঠেলিয়া ফেলিয়া দিবেন, তোমাদের দৃষ্টিগোচর হইতে তাড়াইয়া দিবেন, তাহাতে তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্যানুসারে তাহাদের দেশ অধিকার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপনি তোমাদের সম্মুখ হইতে তাহাদিগকে ঠেলিয়া ফেলিয়া দিবেন, তোমাদের দৃষ্টিগোচর হইতে তাড়াইয়া দিবেন, তাহাতে তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্যানুসারে তাহাদের দেশ অধিকার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজেই বাকী ঐ সব জাতিগুলোকে তোমাদের পথ থেকে সরিয়ে দেবেন। তোমাদের সামনে থেকে তিনি তাদের তাড়িয়ে বের করে দেবেন আর তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে তাদের জায়গা দখল করে নেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মাবুদ আল্লাহ্‌ নিজেই বাকী ঐ সব জাতিগুলোকে তোমাদের পথ থেকে সরিয়ে দেবেন। তোমাদের সামনে থেকে তিনি তাদের তাড়িয়ে বের করে দেবেন আর তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌র ওয়াদা অনুসারে তাদের জায়গা দখল করে নেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর তোমাদের সম্মুখ থেকে তাদের দূর করবেন, তোমাদের দৃষ্টিসীমা থেকে তাদের বিতাড়িত করবেন। তার ফলে তোমাদের প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের দেশ তোমরা দখল করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু তোমাদের ঈশ্বর সেখানকার লোকদের সেই জায়গা ছেড়ে দিতে বাধ্য করবেন| তোমরা সেই জায়গা অধিকার করবে| প্রভু তাদের সেখান থেকে বলপূর্বক বিদায় করবেন| প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের জন্যে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমাদের ঈশ্বর সদাপ্রভু তিনিই তোমাদের সামনে থেকে তাদেরকে ঠেলে ফেলে দেবেন, তোমাদের দৃষ্টি থেকে তাড়িয়ে দেবেন, তাতে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা অনুসারে তাদের দেশ অধিকার করবে।