Joshua 23:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা মূসার শরীয়ত-কিতাবে লেখা সমস্ত কালাম পালন ও রক্ষা করার জন্য সাহস কর; তার ডানে কিংবা বামে ফিরবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা অত্যন্ত শক্তিশালী হও; মোশির বিধানপুস্তকে যা লেখা আছে, সেগুলির সবকিছু সাবধান হয়ে পালন কোরো। তা থেকে ডানদিকে বা বাঁদিকে সরে যেয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা মোশির ব্যবস্থাগ্রন্থে লিখিত সমস্ত বাক্য পালন ও রক্ষণ করিবার জন্য সাহস কর; তাহার দক্ষিণে কিম্বা বামে ফিরিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা মোশির ব্যবস্থা গ্রন্থে লিখিত সমস্ত বাক্য পালন ও রক্ষা করিবার জন্য সাহস কর; তাহার দক্ষিণে কিম্বা বামে ফিরিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই তোমরা তোমাদের সমস্ত শক্তি দিয়ে মোশির আইন-কানুনের বইয়ে যা লেখা আছে তার সবই পালন কোরো; তা থেকে এদিক ওদিক সরে যেয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই তোমরা তোমাদের সমস্ত শক্তি দিয়ে মূসার তৌরাত কিতাবে যা লেখা আছে তার সবই পালন কোরো; তা থেকে এদিক ওদিক সরে যেয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং মোশির বিধানশাস্ত্রে যে সব নির্দেশ লিখিত আছে তোমরা সবই সযত্নে পালন করবে। বিন্দুমাত্র অন্যথা করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু তোমাদের যা যা আদেশ দিয়েছেন সেসব তোমরা অবশ্যই পালন করবে| মোশির বিধি পুস্তকে যে সব লেখা আছে সেই সব পালন করবে| ঐ বিধি থেকে বিচ্যুত হয়ো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমরা মোশির ব্যবস্থাগ্রন্থে লেখা সমস্ত কথা পালন ও রক্ষা করার জন্য সাহস কর; তাঁর ডান দিকে কিম্বা বাঁ দিকে যেও না।