Joshua 23:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই জাতিদের যে অবশিষ্ট লোক তোমাদের মধ্যে রইলো, তাদের মধ্যে প্রবেশ করো না, তাদের দেবতাদের নাম নিও না, তাদের নামে শপথ করো না এবং তাদের সেবা ও তাদের সেজ্দা করো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা এই সমস্ত জাতি, যারা তোমাদের মধ্যে রয়ে গিয়েছে, তাদের সহযোগী হোয়ো না; তাদের দেবতাদের নামে মিনতি বা শপথ কোরো না। তোমরা অবশ্যই তাদের সেবা করবে না অথবা তাদের সামনে প্রণত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই জাতিগণের যে অবশিষ্ট লোক তোমাদের মধ্যে রহিল, তাহাদের মধ্যে প্রবেশ করিও না, তাহাদের দেবতাদের নাম লইও না, তাহাদের নামে দিব্য করিও না, এবং তাহাদের সেবা ও তাহাদের কাছে প্রণিপাত করিও না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই জাতিগণের যে অবশিষ্ট লোক তোমাদের মধ্যে রহিল, তাহাদের মধ্যে প্রবেশ করিও না, তাহাদের দেবতাদের নাম লইও না, তাহাদের নামে দিব্য করিও না, এবং তাহাদের সেবা ও তাহাদের কাছে প্রণিপাত করিও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে জাতিগুলো তোমাদের মধ্যে রয়ে গেছে তাদের সংগে মেলামেশা কোরো না; তাদের দেব-দেবতাদের নাম পর্যন্ত মুখে এনো না বা তাদের নামে শপথ কোরো না। সেগুলোর পূজা কোরো না কিম্বা তাদের সামনে মাথা নীচু কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে জাতিগুলো তোমাদের মধ্যে রয়ে গেছে তাদের সংগে মেলামেশা কোরো না; তাদের দেব-দেবীদের নাম পর্যন্ত মুখে এনো না বা তাদের নামে কসম খেয়ো না। সেগুলোর পূজা কোরো না কিংবা তাদের সামনে মাথা নীচু কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সব জাতি এখনও তোমাদের মাঝে অবশিষ্ট রয়েছে, তাদের সঙ্গে তোমরা মেলামেশা করবে না, তাদের দেবতাদের আরাধনা করবে না, সেই দেবতাদের নামে দিব্য করবে না, তাদের পূজা করবে না বা তাদের প্রণিপাত করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের মধ্যে এখনও কিছু লোক আছে যারা ইস্রায়েলের কেউ নয়| তারা তাদের নিজেদের দেবতার পূজা করে| তোমরা তাদের দেবতাদের সেবা অথবা পূজা করবে না| প্রতিশ্রুতি নেবার সময় তাদের দেবতাদের নাম তোমাদের নেওয়া উচিৎ হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এই জাতিগুলির যে অবশিষ্ট লোক তোমাদের মধ্যে আছে, তাদের মধ্যে প্রবেশ করো না, তাদের দেবতাদের নাম নিয়ো না, তাদের নামে শপথ করো না এবং তাদের সেবা ও তাদের প্রণাম করো না;