Joshua 23:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আজ পর্যন্ত যেমন করে আসছ, তেমনি তোমাদের আল্লাহ্‌ মাবুদের প্রতি আসক্ত থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে আঁকড়ে ধরে রাখবে, যেমন তোমরা এ পর্যন্ত করে এসেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অদ্য পর্য্যন্ত যেমন করিয়া আসিতেছ, তদ্রূপ তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আসক্ত থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অদ্য পর্যন্ত যেমন করিয়া আসিতেছ, তদ্রূপ তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আসক্ত থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে আঁকড়ে ধরে রেখো, যেমন আজ পর্যন্ত তোমরা করে আসছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌কে আঁকড়ে ধরে রেখো, যেমন আজ পর্যন্ত তোমরা করে আসছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ পর্যন্ত তোমরা যেমন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রতি আসক্ত রয়েছে তেমনই থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের অনুসরণ করে চলবে| আগেও তোমরা তাই করেছিলে, সর্বদাই তোমরা তাই করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আজ পর্যন্ত যেমন করে আসছ, তেমনই তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আসক্ত থাক।