Joshua 24:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসা ইসরাইলের সকল বংশকে শিখিমে একত্র করলেন ও ইসরাইলের প্রাচীনবর্গ, নেতৃবর্গ, বিচারকদের ও শাসকদের ডাকালেন, তাতে তাঁরা আল্লাহ্র সাক্ষাতে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিহোশূয় ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীকে শিখিমে একত্রিত করলেন। তিনি ইস্রায়েলের প্রাচীনদের, নেতাদের, বিচারকদের ও কর্মকর্তাদের ডেকে পাঠালেন ও তাঁরা সকলে নিজেদের ঈশ্বরের সামনে উপস্থিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশূয় ইস্রায়েলের সকল বংশকে শিখিমে একত্র করিলেন, ও ইস্রায়েলের প্রচীনবর্গ, অধ্যক্ষগণ, বিচারকর্ত্তৃগণ ও শাসকগণকে ডাকাইলেন, তাহাতে তাঁহারা ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশূয় ইস্রায়েলের সকল বংশকে শিখিমে একত্র করিলেন, ও ইস্রায়েলের প্রাচীনবর্গ, অধ্যক্ষগণ, বিচারকর্তৃগণ ও শাসকগণকে ডাকাইলেন, তাহাতে তাঁহারা ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যিহোশূয় ইস্রায়েলীয়দের সমস্ত গোষ্ঠীকে শিখিমে এক জায়গায় জড়ো করলেন। তিনি ইস্রায়েলীয়দের বৃদ্ধ নেতাদের, কর্তাদের, বিচারকর্তাদের এবং কর্মচারীদের ডাকলেন। তাতে তাঁরা ঈশ্বরের সামনে উপস্থিত হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইউসা বনি-ইসরাইলদের সমস্ত গোষ্ঠীকে শিখিমে এক জায়গায় জমায়েত করলেন। তিনি বনি-ইসরাইলদের বৃদ্ধ নেতাদের, কর্তাদের, বিচারকর্তাদের এবং কর্মচারীদের ডাকলেন। তাতে তাঁরা আল্লাহ্র সামনে উপস্থিত হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় ইসরায়েলীদের সকল গোষ্ঠীকে শিখিমের পবিত্র পীঠস্থানে ডেকে একত্র করলেন। ইসরায়েলীদের প্রবীণ নেতৃবৃন্দ গোষ্ঠীপ্রধান, বিচারক ও প্রশাসকদের তিনি ডেকে আনালেন। তাঁরা সেখানে উপস্থিত হলে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের সমস্ত পরিবারগোষ্ঠীকে যিহোশূয় এক সঙ্গে শিখিমে জড়ো করলেন| প্রবীণ নেতাদের, পরিবারের কর্তাদের, বিচারকদের এবং পদস্থ কর্মচারীদের তিনি ডাকলেন| তারা সকলেই ঈশ্বরের সামনে দাঁড়ালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশূয় ইস্রায়েলের সমস্ত বংশকে শিখি মে একত্র করলেন ও ইস্রায়েলের প্রাচীনবর্গ, নেতাদের, বিচারকর্তাদের ও শাসকদের ডাকলেন, তাতে তাঁরা ঈশ্বরের সামনে উপস্থিত হলেন।