Joshua 24:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি বালামের কথায় কান দিতে সম্মত হলাম না, তাতে সে তোমাদের কেবল দোয়াই করলো; এভাবে আমি তার হাত থেকে তোমাদের উদ্ধার করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি বিলিয়মের কথা শুনলাম না। তাই সে বারবার তোমাদের আশীর্বাদ দিল এবং আমি বালাকের হাত থেকে তোমাদের উদ্ধার করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি বিলিয়মের কথায় কর্ণপাত করিতে অসম্মত হইলাম, তাহাতে সে তোমাদিগকে কেবল আশীর্ব্বাদই করিল; এইরূপে আমি তাহার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি বিলিয়মের কথায় কর্ণপাত করিতে অসম্মত হইলাম, তাহাতে সে তোমাদিগকে কেবল আশীর্বাদই করিল; এইরূপে আমি তাহার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু বিলিয়মের কথায় কান দিতে আমি রাজী হই নি, তাই সে বারবারই তোমাদের আশীর্বাদ করেছিল। বালাকের হাত থেকে আমিই তোমাদের উদ্ধার করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু বালামের কথায় কান দিতে আমি রাজী হই নি, তাই সে বারবারই তোমাদের দোয়া করেছিল। বালাকের হাত থেকে আমিই তোমাদের উদ্ধার করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি বিলিয়মের আবেদনে কর্ণপাত করলাম না। সে তখন তোমাদের আশীর্বাদ করল। এইভাবে আমি বালাকের হাত থেকে তোমাদের উদ্ধার করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি প্রভু, বালামের অভিশাপ শুনতে সম্মত হলাম না| অভিশাপের বদলে সে তোমাদের করল আশীর্বাদ| একবার নয়, বারবার| এভাবেই আমি তোমাদের বাঁচিয়েছিলাম| আমি তোমাদের বিপদ থেকে রক্ষা করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি বিলিয়মের কথা শুনতে অসম্মত হলাম, তাতে সে তোমাদেরকে শুধু আশীর্বাদই করল; এই ভাবে আমি তার হাত থেকে তোমাদেরকে উদ্ধার করলাম।