Joshua 24:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তোমরা জর্ডান পার হয়ে জেরিকোতে উপস্থিত হলে; আর জেরিকোর লোকেরা, আমোরীয়, পরিষীয়, কেনানীয়, হিট্টিয়, গির্গাশীয়, হিব্বীয় ও যিবূষীয়েরা তোমাদের সঙ্গে যুদ্ধ করলো, আর আমি তোমাদের হাতে তাদের অর্পণ করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘পরে তোমরা জর্ডন নদী অতিক্রম করে যিরীহোতে এলে। যিরীহোর লোকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল, যেমন করল ইমোরীয়, পরিষীয়, কনানীয়, হিত্তীয়, গির্গাশীয়, হিব্বীয় ও যিবূষীয়েরা, কিন্তু তাদের আমি তোমাদের হাতে সমর্পণ করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তোমরা যর্দ্দন পার হইয়া যিরীহোতে উপস্থিত হইলে; আর যিরীহোর লোকেরা, ইমোরীয়, পরিষীয়, কনানীয়, হিত্তীয়, গির্গাশীয়, হিব্বীয় ও যিবূষীয়েরা তোমাদের সহিত যুদ্ধ করিল, আর আমি তোমাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তোমরা যর্দন পার হইয়া যিরীহোতে উপস্থিত হইলে; আর যিরীহোর লোকেরা, ইমোরীয়, পরিষীয়, কনানীয়, হিত্তীয়, গির্গাশীয়, হিব্বীয় ও যিবূষীয়েরা তোমাদের সহিত যুদ্ধ করিল, আর আমি তোমাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ ‘তারপর তোমরা যর্দন পার হয়ে যিরীহোতে আসলে। যিরীহো শহরের লোকেরা এবং ইমোরীয়, পরিষীয়, কনানীয়, হিত্তীয়, গির্গাশীয়, হিব্বীয় ও যিবূষীয়েরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল, কিন্তু আমি তাদের সবাইকে তোমাদের হাতে তুলে দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘তারপর তোমরা জর্ডান পার হয়ে জেরিকোতে আসলে। জেরিকো শহরের লোকেরা এবং আমোরীয়, পরিষীয়, কেনানীয়, হিট্টীয়, গির্গাশীয়, হিব্বীয় ও যিবূষীয়রা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল, কিন্তু আমি তাদের সবাইকে তোমাদের হাতে তুলে দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তোমরা জর্ডন পার হয়ে যিরিহোতে উপস্থিত হলে, যিরিহোর অধিবাসীরা তখন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল। তাছাড়া পরিষী, কনানী, হিত্তীয়, গির্গাশী, হিব্বীয় ও যিবুষী জাতির লোকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল, কিন্তু আমি তাদের তোমাদের হাতে সমর্পণ করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘তারপর তোমরা যর্দন নদী পেরিয়ে যিরীহোয এলে| যিরীহোর লোকরা তোমাদের সঙ্গে যুদ্ধ করল| তাছাড়া ইমোরীয়, পরিষীয়, কনানীয়, হিত্তীয়, গির্গাশীয়, হিব্বীয় আর যিবূষীয় লোকরাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল| কিন্তু সমস্ত যুদ্ধেই আমি তোমাদের জিতিয়ে দিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তোমরা যর্দ্দন পার হয়ে যিরীহোতে উপস্থিত হলে; আর যিরীহোর লোকেরা, ইমোরীয়, পরিষীয়, কনানীয়, হিত্তীয়, গির্গাশীয়, হিব্বীয় ও যিবূষীয়েরা তোমাদের সঙ্গে যুদ্ধ করল, আর আমি তোমাদের হাতে তাদেরকে সমর্পণ করলাম।